এক্সপ্লোর

Howrah News: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মধ্যে বচসা, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

ঘটনা ঘটেছে হাওড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণপুর ঘাটে গতকাল রাত ১২টা নাগাদ ৩ যুবক, মুষলি রাও, রাজু রাও এবং রঞ্জিত সিং বসে গল্প করছিলেন। আচমকাই বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে।

সুনিত হালদার, হাওড়া: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে তিন যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি। তার জেরে মুষলি রাও নামে এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।আহত হয়েছেন রঞ্জিত সিং নামে আরও এক যুবক। ঘটনা ঘটেছে হাওড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণপুর ঘাটে গতকাল রাত ১২টা নাগাদ ৩ যুবক, মুষলি রাও, রাজু রাও এবং রঞ্জিত সিং বসে গল্প করছিলেন। আচমকাই বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ, তারপরই বাঁশ নিয়ে মুষলির ওপর চড়াও হন রাজু।  মুষলিকে বাঁচাতে গিয়ে আহত হন রঞ্জিত।  গুরুতর আহত মুষলির মৃত্যু হয় হাওড়া জেলা হাসপাতালে। রাজু রাওকে গ্রেফতার করছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনায় মিড ডে মিল নিয়ে বচসা: স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে এলাকাবাসীর বচসা। প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় মারেন এক ব্যক্তি। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে খবর, ওই স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে অভিযোগ ছিল অভিভাবকদের। গতকাল তা নিয়ে ঝামেলা শুরু হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লক্ষপতি মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর। এই সময় লক্ষপতি মণ্ডলকে সপাটে চড় মারেন এক ব্যক্তি।

পশ্চিম বর্ধমানে নেতা-নেত্রীর বচসা: অন্ডালে (Andal)  তৃণমূলের (TMC) কর্মিসভায় দুই নেতা-নেত্রীর মধ্যে বচসা বাঁধে। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা নিয়ে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কোন্দল, কটাক্ষ বিজেপির (BJP)।

তৃণমূলের (TMC) কর্মিসভায় তুমুল হই হট্টগোল। নিজের দলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে তরজায় জড়ালেন তৃণমূল (TMC) মহিলা কংগ্রেসের নেত্রীও। এরকমই বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালে।

মঞ্চে বক্তাদের নাম ঘোষণা নিয়ে বিবাদের সূত্রপাত। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ, সভা পরিচালনার সময় তাঁর দিকে তেড়ে যান তৃণমূল মহিলা কংগ্রেসের অন্ডাল ব্লকের সভানেত্রী সুজাতা বসু সরকার। 

অন্ডালের  উখড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য, শরণ সাইগলের কথায়, আমার নাম ঘোষণার মধ্যেই ব্লক সভানেত্রী নাম ডাকতে শুরু করেন। আমি বাধা দিই। তখন আমার দিকে হাত তুলে তেড়ে আসেন। 

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget