এক্সপ্লোর

Howrah Fire : বিদ্যুৎহীন দরমার ঘরে দাউ দাউ আগুন, নিমেষে শেষ শাশুড়ি-জামাই

Lilluah Fire : রাত ১টা নাগাদ কোনও ভাবে দরমার ঘরে আগুন লেগে যায়। আগুনে ঝলসে যান ৮৪ বছরের আঙুরবালা দলুই ও তাঁর জামাই, ৬০ বছরের মধু সানা।

সুনীত হালদার, হাওড়া : ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্য়ু হল শাশুড়ি ও জামাইয়ের। গতকাল ঘটনাটি ঘটে লিলুয়ার চকপাড়া নতুন পল্লিতে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মেয়ে।

স্থানীয় সূত্রে খবর,  রাত ১টা নাগাদ কোনও ভাবে দরমার ঘরে আগুন লেগে যায়। আগুনে ঝলসে যান ৮৪ বছরের আঙুরবালা দলুই ও তাঁর জামাই, ৬০ বছরের মধু সানা। ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। আগুন লাগার কারণ জানতো ফরেন্সিক পরীক্ষা হবে বলে তিনি জানিয়েছেন।

 ওই এলাকার একটি দরমার ঘরে থাকতেন শাশুড়ি, মেয়ে এবং জামাই। বাড়িতে কোনরকম বিদ্যুৎ সংযোগ ছিল না । কেরোসিন তেলের বাতিজ্বলছিল ঘরে।  ধুপও জ্বালানো হয়েছিল। তার থেকেই আগুন লেগে গিয়ে থাকতে পারে বলে  অনুমান স্থানীয় বাসিন্দাদের ।

ওই বাড়িতে যখন আগুন লাগে তখন বাসিন্দারা সকলেই ঘুমিয়ে ছিলেন। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি।  স্থানীয় বাসিন্দারা যখন টের পান, আগুন তখন অনেকটাই গ্রাস করেছে বাড়িটাকে।  আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলকেও। পাশাপাশি  স্থানীয়রা খবর দেয় লিলুয়া থানায় ও দমকলে ।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মারা গিয়েছেন  আঙুর বালা দলুই ও তাঁর জামাই মধু সানা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে কমলা সানাকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। 

আনন্দপুরে আগুন 

রবিবারের সকালে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের কাছে। ইএম বাইপাসের ধারে পরপর ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায় । একের পর এক এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে।  বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভস্মীভূত হয়ে যায় ৫০-টিরও বেশি ঝুপড়ি।

দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ছুটে আসে।  রবিবার ঝোড়ো হাওয়ায় আগুন বাড়ছিল হু হু করে। দাউদাউ করে জ্বলে যায় একাধিক ঝুপড়ি। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। সেখানে একাধিক ছোট হোটেল রয়েছে, রয়েছে বসতিও। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা। খবর পেয়ে এলাকায় যান কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, মন্ত্রী জাভেদ খান ও সাংসদ মালা রায়। 

আরও পড়ুন :

 চিংড়িঘাটায় মেট্রোর কাজের জেরে বিকল্প পথ, কোন রুটে পৌঁছবেন গন্তব্যে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget