এক্সপ্লোর

Howrah News: গঙ্গায় তলিয়ে গেল রাস্তা, প্লাবনের আশঙ্কা উলুবেড়িয়ায়

কে বলবে রবিবার সন্ধেতেও রাস্তা ছিল এখানে। এক রাতেই যেন পথের সলিল সমাধি। মাটির নদীবাঁধের ওপর বিছানো পিচ রাস্তার প্রায় ৫০ মিটার অংশ চলে গিয়েছে গঙ্গার গর্ভে।

সুনীত হালদার, উলুবেড়িয়া: খর চৈত্রে নদীবাঁধে ভাঙন। গঙ্গায় তলিয়ে গেল প্রায় ৫০ মিটার রাস্তা। তার জেরে গরমের মধ্যে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে হাওড়ার (Howrah)  উলুবেড়িয়ার (Uluberia) বাসুদেবপুরের ১২টি গ্রামে। পরিস্থিতির জন্য কলকাতা পোর্ট ট্রাস্টকে (Kolkata Port Trust) কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েত মন্ত্রী। পাল্টা যুক্তি দিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ।

কে বলবে রবিবার সন্ধেতেও রাস্তা ছিল এখানে। এক রাতেই যেন পথের সলিল সমাধি। মাটির নদীবাঁধের ওপর বিছানো পিচ রাস্তার প্রায় ৫০ মিটার অংশ চলে গিয়েছে গঙ্গার গর্ভে। চৈত্রের শুরু থেকেই যখন গরমের চোখরাঙানি চলছে, তখন এই ছবি ধরা পড়েছে হাওড়ার উলুবেড়িয়ার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হঠাতই ধসে যায় নদীবাঁধের একটা বড় অংশ। মাঝে মাঝেই নদীবাঁধ থেকে ঝুরঝুর করে ঝরে পড়ছে মাটি। দুর্বল জায়গায় স্রোতের বারবার আঘাতে আলগা হচ্ছে বাঁধের গোড়া। বাঁধের ওপরে পিচ রাস্তার ফুটিফাটা দশা। যে কোনও মুহূর্তে বড় ফাটল বরাবর আবার ধসে যেতে পারে নদীবাঁধ। গ্রীষ্মের মুখে প্লাবনের শঙ্কা তৈরি হয়েছে বাসুদেবপুরের ১২টি গ্রামে। উঠছে স্থায়ী নদীবাঁধ নির্মাণের দাবি।

বাসুদেবপুরের বাসিন্দা কমল মণ্ডলের কথায়, “গ্রামগুলো নদীর ধারে। আমরা আতঙ্কে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই স্থায়ী নদীবাঁধ হোক।’’ খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে এলাকা পরিদর্শন  করেন সেচ দফতরের আধিকারিকরা। নদীবাঁধ ভেঙে রাস্তা তলিয়ে যাওয়ার জন্য পোর্ট ট্রাস্টের দিকে আঙুল তুলেছেন পঞ্চায়েতমন্ত্রী। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, “কলকাতা পোর্ট ট্রাস্ট ড্রেজিং করে না। সেকারণেই এই অবস্থা। অল্পতেই জল উটে চলে আসছে। বলেছি আতঙ্কের কোনও কারণ নেই। যারা এখানে আছে, প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হবে।’’ অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের বক্তব্য, গঙ্গায় ড্রেজিং তারা করে, তবে তা শুধুমাত্র জাহাজ চলাচলের পথে নাব্যতা বজায় রাখার জন্য। তার জন্য বছরে ৩০০ কোটি টাকা খরচ হয়। গোটা নদী ড্রেজিং করা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার। সেটা একমাত্র কেন্দ্রীয় সরকার অ্যাকশন প্ল্যানের মাধ্যমে করতে পারে।

আরও পড়ুন: Visva Bharti : উত্তাল বিশ্বভারতী, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবি, বিক্ষোভ

সেরা শিরোনাম

BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
News Live Updates: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget