এক্সপ্লোর

Visva Bharti : উত্তাল বিশ্বভারতী, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবি, বিক্ষোভ

Visva Bharti : পরীক্ষা না দেওয়ার ডাক দিয়ে ভাষাবিদ্যা ভবনের সামনে বিক্ষোভ

আবির ইসলাম, বীরভূম : ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ পাঠভবনের পড়ুয়াদের। পরীক্ষা না দেওয়ার ডাক দিয়ে ভাষাবিদ্যা ভবনের সামনে বিক্ষোভ দেখায় পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, কাউকে আটকানো হয়নি। 

পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে পরীক্ষাকেন্দ্রের গেট আটকে বিক্ষোভ ঘিরে অশান্তি চরমে ওঠে। পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারায় বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান অভিভাবকদের একাংশ। পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।  সোমবার উচ্চ মাধ্যমিকের বাংলা ও মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের একাংশ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান। আর এই নিয়ে আন্দোলন নিয়ে দুই মত অভিভাবকদের। একপক্ষ পরীক্ষা বয়কটের পক্ষে থাকলেও, অপর পক্ষ তা মানেননি। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান অভিভাবকদের একাংশ। বিদ্যুর চট্টোপাধ্যায় নামে এক অভিভাবক জানালেন, 'আমরা চাইছি পরীক্ষা হোক, অ্যাডমিট মেনে নেওয়ার সময় বোঝানো হয় পরীক্ষার পক্ষে। এত অভিভাবক পরীক্ষার পক্ষে। গুটি কয়েক ছাত্রছাত্রী ঢুকতে দিচ্ছে না।'

আবার অপর এক অভিভাবকের বক্তব্য, ছাত্রদের পাশে আছি। ওরা দাবি করছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না। 

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি ফোন তোলেননি। পাশাপাশি, তিনদফা দাবিতে ২২ দিন ধরে চলছে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন। 

পড়ুয়া বিক্ষোভের মধ্যেই বিশ্বভারতীতে গত ১৬ মার্চ ইস্তফা দেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ান তিনি। গতকাল রাতে ৩০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন পদত্যাগী রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সহ কয়েকজন অধ্যাপক। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, পরীক্ষা বয়কট চলছে, চলবে। অধ্যাপক ও আধিকারিকরা ঘেরাওমুক্ত হলেও, পরীক্ষা বয়কট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি 
দিয়েছেন আন্দোলনকারীরা। তার আগেই, পড়ুয়া বিক্ষোভের মধ্যেই বিশ্বভারতীতে ইস্তফা দেন রেজিস্ট্রার। 'আন্দোলনের নামে জঙ্গিপনা চলছে। তাতে রয়েছে রাজনৈতিক মদত। খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।' বিস্ফোরক অভিযোগ করেছেন উপাচার্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget