এক্সপ্লোর

Howrah News: জল খেতে গিয়ে বিপত্তি! স্কুলেই তড়িদাহত চতুর্থ শ্রেণির পড়ুয়া

Electrocuted at School: হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল। আহত অবস্থায়, মিশ্রপাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের চতুর্থ শ্রেণির পড়ুয়াকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।

সুনীত হালদার, হাওড়া: জল খেতে গিয়ে স্কুলেই তড়িদাহত (Electrocuted) হল চতুর্থ শ্রেণির পড়ুয়া। হাওড়ার মিশ্রপাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ঘটনায় স্কুলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট (Short Circuit) থেকেই এই ঘটনা। রক্ষণাবেক্ষণ নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা: জল তেষ্টা পেয়েছিল। আর তাই স্কুলের পরিশ্রুত জলের যন্ত্রে হাত দিতেই জোর ঝটকা। হাওড়ায় (Howrah) ফের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল। আহত অবস্থায়, মিশ্রপাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের চতুর্থ শ্রেণির পড়ুয়াকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। এই ঘটনায় স্কুলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি বেগতিক দেখে স্কুলে তালা লাগিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের প্রধান।

বিক্ষোভ অভিভাবকদের: স্কুল কর্তৃপক্ষের দাবি, জল খেতে গিয়ে তড়িদাহত হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া। মেন সুইচ অফ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ২ জুলাই হাওড়ার উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। ঠিক ১০ দিন পর, ১২ জুলাই উলুবেড়িয়াতেই বিদ্যুতের ছেঁড়া তার পায়ে জড়িয়ে তাঁর মৃত্যু হয় এক মহিলার। এবার স্কুলেই তড়িদাহত হওয়ার ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী অভিভাবক শেখ পাপ্পুর কথায়, “আমাদেরও ভয় লাগে। আমাদের বাচ্চারাও তো পড়ে।’’

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। রক্ষণাবেক্ষণ নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।  মিশ্রপাড়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক শেখ আকবর আলি বলেন, “রক্ষণাবেক্ষণ হয়। আজ সকালেও জল নিয়েছে অনেকে। কিছু হয়নি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। কী করে হল, দেখছি। এই ঘটনা প্রথম।’’ ইলেকট্রিশিয়ান কমল দাস জানাচ্ছেন, “এটা টেকনিক্যাল ফল্ট। রক্ষণাবেক্ষণ হয় না।’’ হাওড়া জেলা হাসপাতাল সূত্রে খবর, জখম ছাত্রী এখন স্থিতিশীল।

আরও পড়ুন: Kolkata News: ছাত্রছাত্রীদের দুর্ভোগের আশঙ্কা, ২১ জুলাই বন্ধ থাকছে শহরের বেসরকারি স্কুল

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget