এক্সপ্লোর

Kolkata News: ছাত্রছাত্রীদের দুর্ভোগের আশঙ্কা, ২১ জুলাই বন্ধ থাকছে শহরের বেসরকারি স্কুল

Shahid Dibas In Kolkata: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মহা-সমাবেশ। শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২১ জুলাই (shahid dibas) ধর্মতলায় (esplanade) তৃণমূলের (tmc) মহা-সমাবেশ। অতিমারীতে (pandemic) দু'বছর ভার্চুয়ালি হওয়ার পর এবারই এত বড় করে সমাবেশের আয়োজন করছে শাসকদল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি (holiday) দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি (private) স্কুল (school) কর্তৃপক্ষ।

কারা রয়েছে তালিকায়?

ক্যালকাটা গার্লস স্কুলের তরফে জানানো হয়েছে, একুশে জুলাই অর্থাত্‍ বৃহস্পতিবার তাদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে। সে দিন পঠনপাঠন না হওয়ার ফলে যে ঘাটতি হবে তা সপ্তাহান্তে অতিরিক্ত ক্লাস করে পুষিয়ে দেওয়া হবে, আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। পঠনপাঠন বন্ধ থাকবে ডিপিএস রুবি পার্ক, ডন বস্কো, পার্ক সার্কাস, গার্ডেন হাই স্কুল এবং সেন্ট জেমস স্কুলে। পরিস্থিতি যে কঠিন হতে পারে সে কথা ভেবে ওই দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। কয়েকটি স্কুল আবার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেমন, ক্যালকাটা বয়েজ স্কুল কর্তৃপক্ষ। বুধবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা লা মার্টিনিয়ার স্কুলেরও। অবশ্য মডার্ন হাই স্কুল কর্তৃপক্ষ নিজেরা কোনও সিদ্ধান্ত নেননি। পড়ুয়ারা আসবে কিনা সেটা তাদের উপরই ছেড়ে দিয়েছেন। 

কেন স্কুলবন্ধের সিদ্ধান্ত?

ডন বস্কো, পার্ক সার্কাসের প্রিন্সিপাল বিকাশ মণ্ডল বললেন, 'একুশে জুলাই বড় মিছিল ও সমাবেশ হচ্ছে। এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করবেন। আমরা চাই না বাচ্চারা বিপদে পড়ুক। তাই ছুটি রাখছি।' প্রসঙ্গত, ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বেশ কয়েক মাস ধরেই তোড়জোড় তুঙ্গে। সব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখতে, আজ কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল নেতা-কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার কথা। সব মিলিয়ে তুঙ্গে তোড়জোড়। 
আর তার কথা ভেবে আগাম ছুটির সিদ্ধান্ত একাধিক স্কুলে।

আরও পড়ুন:আজ রাষ্ট্রপতি নির্বাচন, উৎসবের মেজাজে বিধানসভায় রওনা হোটেলবন্দি বিধায়কদের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget