Howrah Promoter Death: টানটান উত্তেজনা! আটদিন পর দিল্লি থেকে গ্রেফতার হাওড়ার প্রোমোটার খুনে মূল দুই অভিযুক্ত
Howrah Shootout: হাওড়ার প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগে তদন্তভার গ্রহণ করেছিল CID

Howrah Promoter Death: আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি (CID)। ভোটের আগে হাওড়ার প্রোমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। সেখানেই দেখা মিলেছিল মূল দুই অভিযুক্তের।
২৫ ফেব্রুয়ারি অর্থাৎ গত বুধবার হাওড়ার পিলখানায় কাকভোরে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে খুন করে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় প্রোমোটার শফিক খানের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই প্রোমোটারের পাশেই দাঁড়িয়েছিল দুই মূল অভিযুক্ত। কিছু বুঝে ওঠার আগেই রোহিত হোসেন শফিক খানকে তাক করে গুলি চালিয়ে দেয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে বেপরোয়াভাবে গুলি চালাতে থাকে হারুন খান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিক খানের। এরপরেই পিলখানা রোড থেকে ছুটে পালিয়ে যায় তারা। জানা গেছে, মোটরবাইক, ট্যাক্সি ধরে হাওড়া থেকে কলকাতায় পালিয়ে আসে দুই অভিযুক্ত। এরপর আজ ঘটনার আট দিন পর দিল্লি থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার টিম।
এই আটদিন যাবৎ জোড়াসাঁকো এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। খতিয়ে দেখে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। তা থেকেই নিশ্চিত হয় যে শফিক খানকে খুন করে জোড়াসাঁকো এলাকাতেই পালিয়ে এসেছিল দুই মূল অভিযুক্ত। এরপর বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই দুজন। জানা যাচ্ছে, একটি জলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি। অভিযুক্তদের আশ্রয় দিয়েছিল এমন তিনজনকে আগেই গ্রেফতার করে পুলিশ।
কেন খুনের এতদিন পরেও অধরা মূল দুই অভিযুক্ত? এই প্রশ্ন উঠতেই মৃতের পরিবারের আবেদনের জেরে হাওড়ার প্রোমোটার খুনের তদন্তভার গ্রহণ করে সিআইডি। অভিযুক্তদের গতিবিধি ট্র্যাক করে পুলিশ জানতে পারে, মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন জোড়াসাঁকো থেকে পালিয়ে যায় গার্ডেনরিচে। এখনও অবধি পুলিশ যা জানতে পেরেছে সেই অনুযায়ী, এরপর তারা গাড়ি করে বিহারে পালিয়ে যায়। সেখান থেকে দিল্লিতে গিয়ে গা ঢাকা দেয়। এরপর আটদিন টানটান উত্তেজনার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে হাওড়ার প্রোমোটার খুনে মূল দুই অভিযুক্ত। তাদেরকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড





















