এক্সপ্লোর

Howrah News: গঙ্গার ভাঙনের কবলে হাওড়ার বাসুদেবপুর, নদী বাঁধেও ফাটল, আতঙ্কে স্থানীয়রা

Howrah: গঙ্গার ভাঙনের কবলে হাওড়ার বাসুদেবপুর গ্রাম। নদী বাঁধেও দেখা দিয়েছে বিরাট ফাটল। ভিটেমাটি হারানোর আশঙ্কায় কার্যত ঘুম ছুটেছে গ্রামবাসীদের। দ্রুত বাঁধ মেরামতির দাবিতে পথ অবরোধ।

সুনীত হালদার, শ্যামপুর: প্রতিদিন জলের তোড়ে ভাঙছে নদীর পাড় (River Bank)। একটু একটু করে ভয়াল গঙ্গা (The Ganges) গিলে খাচ্ছে জনপদ। ভাঙনের গ্রাসে হাওড়ার বাসুদেবপুরের বিস্তীর্ণ এলাকা। নদীর জল রুখতে দেওয়া বাঁধেও দেখা দিয়েছে চওড়া ফাটল। কটালের কারণে প্রবল জলোচ্ছ্বাসে মঙ্গলবার রাতে জলে তলিয়ে যায় বাঁধের প্রায় ১০০ মিটার অংশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার পাকা বাঁধ মেরামতির দাবি জানিয়েও মেলেনি সুরাহা। বাঁধ মেরামতির দাবিতে আজ ঘণ্টা দেড়েক উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বারবার ভিটেহারা হতে হতে সব হারানোর আতঙ্ক বাসা বাঁধছে বাসিন্দাদের মনে। আবদুর রহমান কাজি নামে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘আমরা আতঙ্কে আছি। সারারাত বাঁধের কাছে ছিলাম। যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে পড়তে পারে। আগে সারাই করা হলেও কাজের কাজ কিছু হয়নি। প্রশাসন কান দিচ্ছে না।’

ভাঙনের সমস্যার কথা স্বীকার প্রশাসনের

ভাঙনের সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে  প্রশাসন। উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীককুমার ঘোষ বলেছেন, ‘গঙ্গার ভাঙনের সমস্যা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা নিচ্ছি। আপাতত পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নিচ্ছি। পরে পাকাপাকি ব্যবস্থা হবে।’

ভাঙন পরিদর্শনে মন্ত্রী

হাওড়ার বাসুদেবপুরের ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, ‘ভাঙনের মূল কারণ ড্রেজিং না হওয়া। এখান দিয়ে একাধিক জাহাজ যাতায়াত করে। কলকাতা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। যার ফলে এই ঘটনা। রাজ্যের তরফে আপাতত বাঁধ মেরামতির কাজ শুরু হবে।’

তৃণমূল-বিজেপি তরজা

রাজ্য সরকার ও শাসক দলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিংহের দাবি, ‘তাপ্পি দিয়ে বাঁধের কাজ করা হয়। সেইজন্যই এই অবস্থা।’

আরও পড়ুন বর্ষায় জল জমার সমস্যা মেটাতে উদ্যোগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার রুখতে টাস্কফোর্স গঠন হাওড়ায়

রাজনীতির তরজা নয়, দ্রুত ভাঙন সমস্যার সমাধান চাইছেন বাসিন্দারা।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget