এক্সপ্লোর

Howrah: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে উদ্যোগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার রুখতে টাস্কফোর্স গঠন হাওড়ায়

Howrah News: হাওড়া শহরকে প্লাস্টিকমুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুর প্রশাসন। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হচ্ছে টাস্কফোর্স।

সুনীত হালদার, হাওড়া: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হবে টাস্কফোর্স। কথা না শুনলে দিতে হবে জরিমারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। আর পুরসভার এই কড়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে নয়া ব্যবস্থা হাওড়ায়

বাড়ি-ঘর থেকে দোকানপাট। সর্বত্রই জল ঢুকে পড়ায় অসহনীয় অবস্থা। ফি বছর বর্ষায় এই ছবির সাক্ষী হন হাওড়ার মানুষ। আরও একটা বর্ষার আগে সেই একই ছবি দেখার আগে এবার নড়েচড়ে বসল হাওড়া পুরসভা। 

হাওড়া শহরকে প্লাস্টিকমুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুর প্রশাসন। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হচ্ছে টাস্কফোর্স। প্রচারে কাজ না হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। 

প্লাস্টিক আর আবর্জনায় উপচে পড়া যে কোনও নালা দিয়ে জল বের হওয়া যে দুষ্কর, তা খালি চোখে দেখেই বোঝা যায়। এমনই অবস্থা হাওড়া পুরসভা এলাকার প্রায় সবক’টি নিকাশি নালার। এই পরিস্থিতিতে পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। 

টিকিয়াপাড়ার বাসিন্দা ইমরান খান বলেন, 'বর্ষায় ভেসে যায় এলাকা। পুরসভা কোনও উদ্যোগ নেয় না। দেরিতে হলেও ভাল উদ্যোগ এটা।'

পুরসভা সূত্রে খবর, প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে বিভিন্ন বাজারে অভিযান চলবে। ওই ব্যাগ ব্যবহার করলে বিক্রেতাকে ৫০০ টাকা ও ক্রেতাকে ন্যূনতম ৫০ টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুন: West Bengal: সুষ্ঠু প্রশাসনের লক্ষ্য়েই নতুন জেলা তৈরির সিদ্ধান্ত রাজ্যের

হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'টাস্কফোর্স গঠন করছি। জল জমা রুখতে পুরসভা সেচ দফতর কাজ করবে। প্লাস্টিক ব্যবহার রুখতে প্রচার চালানো হচ্ছে। না মানলে জরিমানা করা হবে। আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে।'

এবার কি তবে বর্ষায় জল-যন্ত্রণার ছবিটা বদলাবে? সেই আশায় রয়েছেন বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget