এক্সপ্লোর

Howrah : অতিবৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা বেহাল, পুজোর আগেই সারিয়ে ফেলতে উদ্যোগী হাওড়া পুরসভা

বেশিরভাগ রাস্তায় বড় বড় গর্ত ! চাঙ্গর উঠে গেছে। গাড়ি চালানো একরকম বিড়ম্বনা ।

সুনীত হালদার, হাওড়া: অবিরাম বৃষ্টি। বেহাল দশা হাওড়ার বিভিন্ন অঞ্চলের। অতিবৃষ্টির কারণে হাওড়া শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা গিয়েছে ভেঙে। বেশিরভাগ রাস্তায় বড় বড় গর্ত ! চাঙ্গর উঠে গেছে। গাড়ি চালানো একরকম বিড়ম্বনা । বারবার গর্তের মধ্যে পড়ছে গাড়ি-সাইকেল। ঝুঁকি নিয়েই গাড়ি চালাচ্ছেন চালকরা। 

 পুজোর আগে যাতে দ্রুত ভাঙা রাস্তা মেরামত করা যায়, তা নিয়ে ব্যবস্থা নিতে চলেছে হাওড়া পুরসভা। রবিবার রাত এগারোটা নাগাদ, হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তীর নেতৃত্বে পুরসভার কমিশনার এবং ইঞ্জিনিয়ররা বিভিন্ন এলাকা রাস্তা পরিদর্শন করেন। সুজয় চক্রবর্তী বলেন, এবার অতিরিক্ত বর্ষণের জন্য বিভিন্ন রাস্তায় জল জমেছে। তাতে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। বারবার দুর্যোগের ফলে রাস্তা মেরামতের কাজও ব্যাহত হয়েছে। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার ফলে কাজ বন্ধ ছিল।

আরও পড়ুন  :

East Midnapore : পাঁশকুড়ায় কংসাবতী নদী তীরবর্তী এলাকায় ধস, নদীগর্ভে দোকান-ঘর

গত দুই তিন দিন বৃষ্টি থেমে যাওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। পুজোর আগে যতটা সময় পাওয়া যাচ্ছে সেই সময়ে হাওড়া শহরের মূল রাস্তাগুলি সারিয়ে দেওয়ার কাজ চলবে। তিনি আরও বলেন, যেসব জায়গায় এখনও জল জমে রয়েছে সেই সব জায়গায় জেট সাকশান মেশিন দিয়ে জল সরিয়ে রাস্তা সরানো হবে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস বলেন ' রাস্তা দিয়ে ভারী গাড়ি যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। পুজোর আগে ভাঙা জায়গাগুলোতে মেরামতি করে দেওয়া হবে। পরে রাস্তাগুলোকে ঢালাই করে পাকাপাকি মেরামতি করা হবে।' 

বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবিতে বদল নেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে। কৃষিজমি, রাস্তা থেকে বসতবাড়ি সর্বত্র জল থইথই। ব্যপক ক্ষতি কৃষিকাজেও। দামোদরের জল রামপুর খাল হয়ে নিচু এলাকায় ঢোকার ফলে জলযন্ত্রণা আরও বেড়েছে।রবিবার আমতার বিধায়ক সুকান্ত পাল সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বাঁধ মেরামতির  তদারকি করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest Kolkata:
"ছাত্র বা পুলিশ,কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির
Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা

ভিডিও

Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Firhad Hakim: বিধানসভায় বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget