এক্সপ্লোর

Howrah: নিখোঁজ সবার প্রিয় ‘হলুদ ভাই’, সন্ধান দিতে পারলেই ২,০০০ টাকা পুরস্কার

প্রিয় পোষ্য হারিয়ে যাওয়ায় বাড়ির সবাই মনমরা। পোষ্যটির খোঁজ চলছে, পুজোও দেওয়া হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: প্রিয় পোষ্যর জন্য ভালবাসা, নানা ধরনের শখের কথা শোনা যায়। এবার এমনই এক অভিনব ঘটনা দেখা গেল হাওড়ার বাকসাড়া অঞ্চলে। একটি পরিবারের পোষ্য বিড়াল হারিয়ে গিয়েছে। তাকে খুঁজে দিতে পারলে ২,০০০ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই পুরস্কার ঘোষণা করে পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য কেউ বিড়ালটির খোঁজ দিতে পারেননি। সংশ্লিষ্ট পরিবারটির সদস্যরা প্রিয় পোষ্যর অদর্শনে মনমরা হয়ে আছেন।

এই পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছর তিনেক আগে নাটকীয়ভাবে তাঁদের বাড়িতে চলে আসে বিড়ালটি। বৃষ্টির রাতে বাড়ির বাইরে বিড়ালের কান্নার শব্দ শুনে দরজা খোলেন তাঁরা। দেখা যায়, বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছে একটি বিড়াল। তাঁরা বিড়ালটিকে ভিতরে নিয়ে গিয়ে গরম দুধ খাইয়ে, চাদর মুড়ি দিয়ে রাখেন। তারপর থেকেই তাঁদের বাড়িতে রয়ে যায় বিড়ালটি। বাড়ির সবারই আদরের হয়ে ওঠে সে। পরে এই বিড়ালটির চারটি ছানা হয়। তার মধ্যে থেকে একটিকে হঠাৎই আর দেখতে পাওয়া যাচ্ছে না।

ব্যবসায়ী তাপস রায় জানিয়েছেন,‘বিড়ালটি আমাদের বাড়িতে আসার পর থেকে আর কোথাও যায়নি। আমার স্ত্রী ও মেয়ের অত্যন্ত প্রিয় বিড়ালটি। তার ছানারাও সবার প্রিয়। একটি বিড়ালছানা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় আমার স্ত্রী ও মেয়ে মনখারাপ করে আছে। সেই কারণেই বিড়ালছানাটির সন্ধান দিতে পারলে পুরস্কার ঘোষণা করে পোস্টার দিয়েছি।’

তাপসবাবুর স্ত্রী শুক্লা রায় জানিয়েছেন, ‘আমরা বিড়ালটির নাম দিয়েছিলাম ঘণ্টি। ও মাঝেমধ্যে বাড়ির বাইরে যেত, কিন্তু ঘুরে আবার ফিরে আসত। কিছুদিন আগে ওর চারটি ছানা হয়। তার মধ্যে একটি ছানার গায়ে সাদার উপর হলুদ ডোরাকাটা দাগ রয়েছে বলে আমার মেয়ে ওর নাম দেয় হলুদ ভাই। এই বিড়ালছানাটিই দিন পনেরো আগে নিখোঁজ হয়ে গিয়েছে। অনেক খুঁজেও ওকে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে নবনীতা খুবই ভেঙে পড়েছে। সেই কারণে আমরা পোস্টার লাগিয়েছি এবং পুরস্কার ঘোষণা করেছি।’

নবনীতা জানিয়েছেন, ‘হলুদ ভাই বাড়ির সবার প্রিয়। রোজ ভোরবেলা ও আমার ঘুম ভাঙাত। ও কোথায় চলে গেল, ওর কী হল, কিছুই বুঝতে পারছি না। সবাই মিলে খোঁজ করছি। ওর জন্য পুজোও দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওকে খুঁজে পেয়ে যাব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget