এক্সপ্লোর

Howrah: হাওড়া শিল্পাঞ্চলে লোহার দোকান থেকে লুঠ প্রায় কোটি টাকা

Howrah Police: হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে দুষ্কৃতীদের হানা। প্রায় ১ কোটি টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বেলিলিয়াস রোড (Belilious Road) শিল্পাঞ্চলে (Industrial Area) দুঃসাহসিক ডাকাতি (Robbery)। একটি লোহার (Iron) সামগ্রী বিক্রির দোকানে ঢুকে প্রায় কোটি টাকা (Rupees One crore) লুঠ করে পালাল সশস্ত্র দুস্কৃতীরা (Criminals)।

পুলিশ সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১২টার সময় অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আসে তিনজনের একটি দুষ্কৃতী দল। তাদের মধ্যে দু’জন কারখানায় ঢুকে পড়ে। একজন দুষ্কৃতী নজরদারির জন্য দাঁড়িয়ে থাকে কারখানার গেটের সামনে। সেই সময় দোকানের মালিক একাই ছিলেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে বেঁধে ফেলে অভিযুক্তরা। এরপর ড্রয়ারে রাখা প্রায় এক কোটি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের পালানোর ছবি। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ (Bantra Police Station)। হাওড়া শহরের সব থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

আরও পড়ুন বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি

ব্যাঁটরা থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) গোয়েন্দারাও নেমেছেন তদন্তে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পেমেন্টের জন্য মোটা অঙ্কের টাকা দোকানে আছে, তা জেনেই সম্ভবত হানা দেয় দুষ্কৃতীরা। সেক্ষেত্রে দুষ্কৃতীদের কারও সঙ্গে দোকানের কোনও কর্মীর যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চেষ্টা চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার। 

দোকানের মালিক দিলীপ বর্মা জানিয়েছেন, ‘আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে টাকা লুঠ করে পালায়। একজনকে পেমেন্ট করার জন্য টাকা রাখা ছিল। সেটা নিয়েই ওরা পালিয়েছে। আমি কাউকে চিনতে পারিনি।’

কয়েকমাস আগে হাওড়ার বাঁকড়ায় ঘটেছিল টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা। পুলিশ টাকা উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতারও করতে পেরেছিল। ফের হাওড়ায় টাকা লুঠের ঘটনা ঘটল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি টাকা উদ্ধার করার চেষ্টাও চালাচ্ছে পুলিশ। তদন্তের প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget