এক্সপ্লোর

Howrah: গণেশ চতুর্থী উপলক্ষে মধুমেহ রোগীদের জন্য বিশেষ মিষ্টি তৈরি সালকিয়ার দোকানির, দামও সাধ্যের মধ্যে

যাঁরা মধুমেহ (Diabetes) রোগে আক্রান্ত, তাঁরা কীভাবে এই উৎসবে যোগ দেবেন? তাঁদের জন্য যে মিষ্টি (Sweet) শরীরের জন্য ক্ষতিকারক। তাঁদের জন্য অভিনব লাড্ডু তৈরি করেছে সালকিয়ার এক মিষ্টির দোকান। 

সুনীত হালদার, হাওড়া: আজ শুভ গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi)। সারা দেশ জুড়ে পালিত হলেও উৎসবের আমেজে খানিকটা ঘাটতি দেখা দিচ্ছে বিশেষত করোনা পরিস্থিতির কারণে। তার মধ্যেও যে যার সাধ্য মতো আয়োজন করেছেন গণেশ পুজোর (Ganesh Chaturthi 2021)। বিশ্বাস করা হয় যে, গণেশ ঠাকুরের পুজো করলে পরিবারে সুখ, সমৃদ্ধি ভরে ওঠে। উৎসব হবে আর মুখ মিষ্টি হবে না তা আবার হয় নাকি! কিন্তু যাঁরা মধুমেহ (Diabetes) রোগে আক্রান্ত, তাঁরা কীভাবে এই উৎসবে যোগ দেবেন? তাঁদের জন্য যে মিষ্টি (Sweet) শরীরের জন্য ক্ষতিকারক। তাঁদের জন্য অভিনব লাড্ডু তৈরি করেছে সালকিয়ার এক মিষ্টির দোকান। 

আরও পড়ুন - Howrah Theft : একই এলাকায় ১০দিনে ৭টি চুরি! আতঙ্কে ঘুম ছুটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকার বাসিন্দাদের

বেশিরভাগ মধুমেহ রোগীদের মধ্যেই লুকিয়ে মিষ্টি খাওয়ার প্রবণতা দেখা যায়। ডাক্তারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জিভের স্বাদ পরিপূর্ণ করতে তাঁরা স্বাস্থ্যের কথা ভুলে বসেন। তার উপর যদি উৎসবের মরশুম হয়, তাহলে মিষ্টির প্রতি আলাদা টান অনুভব করা খুবই স্বাভাবিক ঘটনা। আর তাই মধুমেহ রোগীরাও যাতে সমানভাবে উৎসবের মরশুমে মিষ্টি মুখ করতে পারেন, তার জন্য বিশেষ মিষ্টি প্রস্তুত করেছেন সালকিয়ার এই মিষ্টির দোকান। জানা যাচ্ছে, গণেশ চতুর্থী উপলক্ষে কম মিষ্টির অভিনব লাড্ডু তৈরি করেছে এই দোকান। মধুমেহ রোগীদের জন্য কম মিষ্টির এই লাড্ডুর নাম দিয়েছে 'অর্গানিক ডায়াবেটিক লাড্ডু'। তাঁদের দাবি, এই লাড্ডু একেবারেই মধুমেহ রোগীদের জন্য তৈরি করা হয়েছে। চেটেপুটে এই লাড্ডু খেলেও স্বাস্থ্যের ক্ষতি হবে না বলে তাঁরা জানাচ্ছেন।

আরও পড়ুন - Howrah: ৪ মাস ধরে বন্ধ জুটমিল, প্রতিবাদে সিটু-র নেতৃত্বে পথ অবরোধ শ্রমিকদের

সালকিয়ার চৌরাস্তার কাছে এই মিষ্টির দোকান। দোকানের তরুণ মালিক অভিজিৎ দাস এই অভিনব মিষ্টি প্রসঙ্গে বলছেন, 'মধুমেহ রোগীরা অনেক সময়ই লুকিয়ে মিষ্টি খেয়ে থাকেন। তাই তাঁদের জন্য মেডিকেটেড এই লাড্ডু তৈরি করা হয়েছে। এই অর্গানিক ডায়াবেটিক লাড্ডুতে যে চিনি ব্যবহার করা হয়েছে, তাতে শর্করার পরিমাণ কম রয়েছে। পাশাপাশি এই লাড্ডু শরীরের জন্যও ক্ষতিকর নয়। চিনিতে শর্করার মাত্রা কম থাকলেও লাড্ডু খেতে কিন্তু একইরকম সুস্বাদু। স্বাদে কোনও ঘাটতি নেই। শুধু মধুমেহ রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাঁদের রসনাতৃপ্তির একটা চেষ্টা আমাদের পক্ষ থেকে।'

তিনি আরও বলছেন, 'অর্গানিক ডায়াবেটিক লাড্ডুর চাহিদাও এখন খুবই ভালো। তাছাড়া দামও ক্রেতাদের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। যাতে তাঁরা এই মিষ্টি পুরোপুরি উপভোগ করতে পারেন'। সন্তোষ দাস নামে এক মধুমেহ রোগী জানাচ্ছেন যে, মিষ্টির দোকানে এলেই তাঁর মন খারাপ হয়ে যায়। ইচ্ছে থাকলেও শরীরের কথা চিন্তা করে তিনি নিজের জন্য মিষ্টি কিনতে পারেন না। তবে এবার এই অর্গানিক ডায়াবেটিক লাড্ডু পেয়ে খুব খুশি। শুধু তিনি নন, বাড়ির অন্যান্য সদস্যরাও এই লাড্ডু খেতে পারবেন। গণেশ পুজোর আগে বিশেষ এই লাড্ডু তাঁর রসনাকে তৃপ্ত করবে বলে আশা করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget