এক্সপ্লোর

Howrah Theft : একই এলাকায় ১০দিনে ৭টি চুরি! আতঙ্কে ঘুম ছুটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকার বাসিন্দাদের

পুলিশের কাছে জমা পড়েছে চুরির একাধিক সিসিটিভি ফুটেজ।

হাওড়া : কখনও বাড়ির কার্নিশের ওপর দিয়ে হেঁটে সটান ব্যালকনিতে পৌঁছে যা চোর! ঘরের ভিতরে সিঁড়ি বেয়ে রওনা দিল ওপরের দিকে! ছবিতে চোরকে মার্ক করতে হবে। সিসিটিভি (CCTV Footage)থেকে পাওয়া তথ্য বলছে, এই ছবি গত ২২ অগাস্ট রাত প্রায় পৌনে তিনটের।  আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গোডাউনে হানা দিয়েছে চোর। খালি গা। পরনে বারমুডা। অন্ধকার গোডাউনে কোথায় কী রাখা আছে, টর্চের আলোয় তন্নতন্ন করে দেখে নিচ্ছে সে। সিসিটিভি থেকে পাওয়া তথ্য বলছে, এই ছবিও গত গত ২২ অগাস্টের। সময় প্রায় রাত দুটো বেজে ১০ মিনিট। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মুখে রুমাল বেঁধে মিষ্টির দোকানে হানা দিয়েছে চোর। 

জগৎবল্লভপুরের বড়গাছিয়া (Howrah Theft) এলাকায় পরপর চুরির অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, গত ১০ দিনে ৭-৮ টি চুরির ঘটনা ঘটেছে। মুদির দোকান, মিষ্টির দোকান, স্টেশনারি দোকান ছাড়াও কালী মন্দির ও রাস্তায় দাঁড়ানো গাড়িও চুরি হয়েছে বলে অভিযোগ।চুরির ঘটনা সিসি ক্যামেরাবন্দি হলেও এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন : Howrah: ৪ মাস ধরে বন্ধ জুটমিল, প্রতিবাদে সিটু-র নেতৃত্বে পথ অবরোধ শ্রমিকদের

গত কয়েকদিনে জগতবল্লভপুরের বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায় একের পর এক দোকানে চুরি হচ্ছে বলে জানা গিয়েছে। গভীর রাতে  রাস্তার ধারে দোকানের টালি সরিয়ে অথবা পিছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে যাবতীয় টাকাপয়সা এবং দামী জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোর। একের পর এক মিষ্টির দোকান, মুদি দোকান এবং স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটে যায়। আবার কিছুদিন আগেও কালীমন্দিরের তালা ভেঙ্গে সোনার গয়নাগাটি এবং বাসনপত্র চুরি হয়ে যায় বলে অভিযোগ।

এলাকায় সিসি ক্যামেরা থাকার জন্য বেশ কয়েকটি চুরির ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। মন্দির ও গোডাউনে চুরির ঘটনায় হাটাল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুধুমাত্র দোকান অথবা মন্দিরে চুরি নয়, দিন দুয়েক আগে এলাকা থেকে ছোট ম্যাটাডোর গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ছোট ব্যবসায়ী এবং বাসিন্দারা। এলাকার ব্যবসায়ীরাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তার পাশাপাশি পুলিশের কাছে চুরির সিসিটিভি ফুটেজ জমা দেন।

 একে কার্যত লকডাউনে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল। সারাদিন দোকান খোলা রাকা যায়নি দীর্ঘদিন। তার ফলে এমনিই পুঁজিতে টান ব্যবসায়ীদের। তার উপর এই ঘটনা ! মোটামুটি থরহরিকম্প এলাকা ব্যবসায়ীরা। অনেকের ধারণা, এর পিছনে হাত আছে বড়সড় কোনও গ্যাংয়ের। তবে পুলিশের অনুমান, চুরির নেপথ্যে কোনও বড়সড় গ্যাং নয়, এটা স্থানীয় দুষ্কৃতীদের কাজ।  প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই সব চুরির পিছনের ছিঁচকে চোরের হাত আছে। কোন সংগঠিত গ্যাং কাজ করছে না। চোরকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। এলাকায় রাতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। এখন দেখার কবে ধরা পড়ে চোর। সেদিকেই তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget