এক্সপ্লোর

Howrah: ২২ গজের কিংবদন্তি, চেখে দেখলেন নলেন গুড়ের রসগোল্লা, কাবাব, বাংলার রসনাতৃপ্তিতে মুগ্ধ লয়েড

Clive Lloyd: কলকাতায় এসেছেন লয়েড একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকেই এদিন স্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই কিংবদন্তি তারকাকে দেখতে ভিড় বাড়ছিল স্কুলের মাঠে।

সৌমিত্র রায়, রানা দাস, হাওড়া: বাংলায় এসেছেন। আর বাঙালির ঐতিহ্যের রসগোল্লা চেখে দেখবেন না, তা আবার হয় নাকি! ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ক্লাইভ লয়েড। হাওড়ার (Howrah) সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে এসেছিলেন বিশেষ অতিথি হিসেবে। এমন অতিথির আতিথেয়তায় কোনও ত্রুটি রাখলে হয় নাকি। লয়েডের জন্য খাবারের পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা, মাখা সন্দেশ, বিরিয়ানি, দু রকমের পাস্তা, ফ্রুটস, ফিশ ফিঙ্গার ও কাবাব। রসগোল্লার দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না কিংবদন্তি। তৃপ্তি করে খেলেন বেশ কয়েকটি রসগোল্লা। প্রশংসা করলেন বাংলার রসনাতৃপ্তির এই অসাধারণ সৃষ্টির।  

কলকাতায় এসেছেন লয়েড একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকেই এদিন স্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই কিংবদন্তি তারকাকে দেখতে ভিড় বাড়ছিল স্কুলের মাঠে। লয়েড মাঠে ঢুকতেই সেলফির জন্য, একবার ছুঁয়ে নেওয়ার কাতর আবেদন সবার। এদিনের ফাইনাল খেলায় অংশ নিয়েছিল আয়েদা মিলনী সংঘ একাদশ ও চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬২ রান তুলে নেয় আয়েদা মিলনী সংঘ। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১৬৩ রান বোর্ডে তুলে নেয় চন্দননগর স্পোর্টিং ক্লাব। 

এদিকে, সকালে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন লয়েড। সেখানে বিরাট কোহলির প্রংসা শোনা গেল ২ বারের বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান অধিনায়কের মুখে। লয়েড বলছেন, ''আমি জানি না ওর বয়স কত। আর কতদিন খেলবে ও। কিন্তু এখনও অনেকটাই কম বয়স ওর। আমার মনে হয় আরও বেশ কিছুদিন খেলতে পারবে বিরাট। তাতে আরও অনেক রেকর্ড আছে যা ও চাইবে নিজের দখলে করে নিতে পারবে। সেই ক্ষমতা ওর রয়েছে।'' ভিভ রিচার্ডস না বিরাট কোহলি। একজনের সঙ্গে খেলেছেন। আরেক জনকে দেখছেন। কাকে এগিয়ে রাখবেন? লয়েড বলছেন, ''দুজনের তুলনা হতে পারে না। ওরা দুজন ভিন্ন ঘরানার প্লেয়ার। যখন ভিভ খেলতে, ওর খেলা উপভোগ করতাম। আর এখন বিরাটকে যত দেখি মুগ্ধ হই। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার।''

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে দায়ীও করেছেন এবি ডিভিলিয়ার্সের মত তারকা। এবার সেই সুরেই সুর মেলালেন লয়েড। তিনি বলেন, ''এই মুহূর্তে চারিদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। সবাই টি-টোয়েন্টি ফর্ম্যাট নিয়েই কথা বলে। কিন্তু আমি মনে করি যদি টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে হয়, তবে টেস্ট ক্রিকেট আরও বেশি করে বছরে খেলতে হবে প্রতিটি দলকে। বিশেষ করে তিন ম্য়াচের বা পাঁচ ম্যাচের সিরিজের কম কোনও সিরিজই খেলা উচিত নয়।''

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget