এক্সপ্লোর

Howrah: খুন হতে পারেন, অগাস্ট মাসে আশঙ্কা প্রকাশ করেছিলেন বড়বাজারের নিহত ব্যবসায়ী, দাবি

৫ বার বয়ান বদল ধৃত গাড়িচালকের, দাবি পুলিশ সূত্রের...

সুনীত হালদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা ও হাওড়া: রায়নায় হাওড়ার ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। জানা গিয়েছে, সম্পত্তি বিবাদে আগেই খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন বড়বাজারের ব্যবসায়ী। অভিযোগ দায়ের করেছিলেন কাকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

গত ৮ অগাস্ট ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের শিবপুরের নবীন সেনাপতি লেনের বাড়িতে এক দুষ্কৃতীকে পেট্রোল বোমা ছুড়তে দেখা যায়। সেই ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়। সেইসময় সম্পত্তি-বিবাদে খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্যবসায়ী।

এদিকে, পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ী খুনে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদের সময় ৫ বার বয়ান বদল করেছেন গাড়িচালক। আর এই বয়ান বদল ঘিরে তদন্তকারীদের মনে উঠেছে প্রশ্ন। পাশাপাশি, চারজন দুষ্কৃতী আসার কথা বললেও, প্রতিবেশীরা কেন টের পেলেন না, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। 

পূর্ব বর্ধমানের রায়নায় দেশের বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন বড়বাজারের ব্যবসায়ী। কুপিয়ে খুন, গুলিও চালানো হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের আঘাতে জখম ব্যবসায়ীর বন্ধু। 

আরও পড়ুন: রায়নায় নৃশংসভাবে খুন বড়বাজারের ব্যবসায়ী, জখম বন্ধু, আটক ২

মৃত ব্যবসায়ীর নাম সব্যসাচী মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, গতকাল এক বন্ধুকে নিয়ে রায়নার দেরিয়াপুর গ্রামে দেশের বাড়িতে যান ব্যবসায়ী। সঙ্গে ছিলেন গাড়িচালক ও রাঁধুনি। 

ব্যবসায়ীর বন্ধুর দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ ছাদে রান্না চলাকালীন নীচে কেউ ডাকছে বলে জানান বছর চুয়াল্লিশের সব্যসাচী। গুলির আওয়াজ পেয়ে নীচে নেমে দেখা যায়, চারজন মিলে ব্যবসায়ীকে কোপাচ্ছে। বাঁচাতে গেলে ব্যবসায়ীর বন্ধুও আক্রান্ত হন বলে অভিযোগ। 

গুরুতর জখম ব্যবসায়ীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। রাঁধুনি ও গাড়িচালককে আটক করে রায়না থানার পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ব্যবসায়ীকে। সম্ভবত সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল। সম্পত্তি সংক্রান্ত বিবাদ, না কি ব্যবসায়িক শত্রুতা, খুনের মোটিভ খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget