এক্সপ্লোর

Howrah News : হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক; ছুটে এল RPF

Mithila Express Fire : বিষয়টি আঁচ করে ছুটে আসে আরপিএফ এবং রেলপুলিশ।

সুনীত হালদার, হাওড়া : হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন। ওই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের টয়লেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি আঁচ করে ছুটে আসে আরপিএফ এবং রেলপুলিশ। কিছুক্ষণের মধ্যেই ওই কোচটিকে বাকি ট্রেন থেকে বিছিন্ন করে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে নিয়ে আসা হয় স্নিফার ডগ। ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।

এদিকে দেশজুড়ে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার উত্তরাখণ্ডের হৃষিকেশে । সোমবার রাতে ঘটল বিরাট বড় রেল দুর্ঘটনা। যোগ নগরী রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হল উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি কোচ।

রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ খাণ্ড গ্রাম এলাকার কাছে ঘটনাটি ঘটে। ডিরেলড হয়ে যাওয়া কামরা কার্যত ঝুলে রইল উপর থেকে। সে এক ভয়াবহ দৃশ্য। স্বস্তির খবর একটাই, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।

আগের দিনই বিহারের সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে দেখা যায় ট্রেনের একটি কামরা। রেল সূত্রে খবর, সাসারাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সাসারাম থেকে পাটনাগামী প্রথম প্যাসেঞ্জার ট্রেন। সেই সময় আচমকা আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনযাত্রীদের মধ্যে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিন, তিরুঅনন্তপুরম-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুন লাগে। মধ্য়প্রদেশের বিক্রমগড় আলোট এবং লুনিরিচা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে।

রাজধানী এক্সপ্রেস বিধ্বংসী আগুন লাগে মধ্যপ্রদেশ থেকে দিল্লি যাওয়ার পথে। দাউদাউ করে জ্বলতে দেখা গেল ট্রেনের এসি কামরা। রেল সূত্রে দাবি করা হয়, কেউ হতাহত হননি। নিরাপদে বের করে আনা যায় যাত্রীদের। গোটা ঘটনায় আবারও রেলযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Rajdhani Express Fire)

মধ্যপ্রদেশের রত্লাম থেকে দিল্লি যাওয়ার পথে বিক্রমগড় আলোট এবং লূনী রীছা স্টেশনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ট্রেনের B-1 কামরাটিতে আগুন লাগে। ওই কামরায় ৬৮ জন যাত্রী ছিলেন সেই সময়। ওই কামরা থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগেজ কাম গার্ড ভ্যানেও। মুহূর্তের মধ্যে কার্যত জতুগৃহে পরিণত হয় ট্রেনের ওই দুই কামরা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়,
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, "SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..", কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর
Congress On EC: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
News Live: কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget