এক্সপ্লোর

Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

Howrah Station, Indian Railways: হাওড়া স্টেশনে বাড়তে চলেছে প্ল্যাটফর্ম সংখ্যা। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুলাই সকাল ৫টা থেকে নতুন প্ল্যাটফর্মটি ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে।

হাওড়া: এবার পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) যাত্রীদের জন্য একটা সুখবর দিল পূর্ব রেল। হাওড়া স্টেশনে এবার বাড়তে চলেছে প্ল্যাটফর্ম সংখ্যা। রেলের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই সকাল ৫টা থেকে নতুন প্ল্যাটফর্মটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে। ফলে ওই দিন থেকেই একাধিক যাত্রীবাহী ট্রেন ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারবে বা সেখানে পৌঁছতে পারবে।

আরও পড়ুন: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটি চালু হওয়ার সম্ভাব্য সময় ২৭ জুলাই ২০২৬ সকাল ৫টা। এরপর থেকেই প্যাসেঞ্জার ট্রেন চলাচলের জন্য এটি ব্যবহার করা হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে প্ল্যাটফর্ম সংক্রান্ত বিভ্রান্তি এড়ানো যায়।

রেলের এই পদক্ষেপের ফলে হাওড়া স্টেশনে ট্রেন পরিচালনা আরও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় যাত্রীদের ওঠানামার সুবিধা বাড়বে এবং ব্যস্ত সময়ে বাকি প্ল্যাটফর্মের উপর চাপও কিছুটা কমবে বলে মনে করছে পূর্ব রেল।

আরও পড়ুন: "ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির

যাত্রীদের সফরের আগে ট্রেনের নির্ধারিত প্ল্যাটফর্ম সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি স্টেশনে পৌঁছে নিয়মিত ঘোষণার উপর নজর রাখার পরামর্শ দিয়েছে পূর্ব রেল।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে। এবং সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই পোস্ট কি আদপেই সঠিক? এই নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতীয় রেলের উত্তর রেলওয়ে জোনের দিল্লি ডিভিশন।

সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি বিবৃতিতে এই ভাইরাল ভিডিওটিকে ভুল বা তথ্যগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উত্তর রেলওয়ে। এখানে আরও বলা হয়েছে প্রচলিত পদ্ধতি অনুযায়ী কারশেডে যাওয়া বা কারসেড থেকে এই ট্রেনকে স্টেশনে নিয়ে আসার জন্য একটি শান্টিং লোকোমোটিভ ব্যবহার করা হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget