এক্সপ্লোর

NEET Protest Kolkata: "ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির

Protest In Kolkata: শান্তিপূর্ণ এই আন্দোলন হঠাৎ হিংসাত্মক হয়ে উঠল কীভাবে? এই নিয়ে মুখ খুলেছেন ককরোচ জনতা পার্টি কলকাতার সদস্য থেকে আন্দোলনে আসা ছাত্ররাও। 

কলকাতা: নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ছিল কলকাতায়। আন্দোলনে উপস্থিত ছিল বাম ছাত্র-যুব সংগঠন ও সিজেপি। আর সেই শান্তিপূর্ণ মিছিল থেকে হঠাৎই জুতো, বোতল উড়ে এল পুলিশের দিকে। আক্রান্ত হয়ে বিক্ষোভকারীদের ডোরিনা ক্রসিং থেকে সরিয়ে দেওয়া শুরু করে পুলিশ। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলন হঠাৎ হিংসাত্মক হয়ে উঠল কীভাবে? এই নিয়ে মুখ খুলেছেন ককরোচ জনতা পার্টি কলকাতার সদস্য থেকে আন্দোলনে আসা ছাত্ররাও।

আরও পড়ুন: নিটের প্রশ্ন ফাঁসকাণ্ডে ৪৭ জন কর্মকর্তাকে সরিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, খবর সূত্রের

আন্দোলনে আসা এক ছাত্র তো স্পষ্টই বললেন, ছাত্রদের তরফে বা পুলিশের তরফে কোনও রকম হামলা চালানো হয়নি। তাহলে এই আক্রমণ করল কারা? তিনি বলেন, "আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম। শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গ করার চেষ্টা চলেছে। যেটা অবশ্যই ছাত্ররা করেনি। আর কারা এসেছে, কারা করার চেষ্টা করেছে, সেটা আমরা অনুমান করতে পারছি। যদিও কিছু করতে পারছি না আমরা। কারণ, তাদের চিহ্নিত করা যাচ্ছে না সকলের মধ্যে।"

আন্দোলনে আসা ওই ছাত্র বলছেন এর পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। ছাত্রদের বা পুলিশের ভূমিকাকে ছোট করে দেখানো হবে এইভাবেই। তাঁর অভিযোগের তির বহিরাগতদের দিকে। তিনি বলেন, "দু- তিনটে নেগেটিভ পিআর ছড়ানো হবে। প্রথম এমন হতে পারে, যে ছাত্রদের তরফে হামলা করা হয়েছিল। যেটা আসলে ছাত্রদের পক্ষ থেকে হয়নি। আরও একটা নেগেটিভ পিআর ছড়ানো হবে। যেটা হচ্ছে, পুলিশের তরফ থেকে হামলা হয়েছে। অবশ্যই পুলিশের তরফ থেকেও হামলা হয়নি। আর হামলাটা হয়েছিল বহিরাগতদের থেকে। তারা ছাত্রছাত্রী ছিল না অবশ্যই। তারা আমাদের ডাকে অবশ্যই আসেনি। বাইরে থেকে পাঠানো হয়েছিল তাদের।"

আরও পড়ুন: ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ

অন্যদিকে, ককরোচ জনতা পার্টির কলকাতা শাখার সদস্য দেবদীব্য গঙ্গোপাধ্যায় বলেন, "কীভাবে বাইরে থেকে ভ্যান্ডালিজম বা হুলিগানিজম করার জন্য লোকজন আসছে। এই যে মিডিয়া বন্ধুদের উপর যে আক্রমণ যারা করেছে তারা আমাদের ছাত্র সমাজের কেউ হবে বলে আমরা মনে করি না। আমরা খুব পরিষ্কার কথা বলছি, যদি ভ্যান্ডালিজম বা হুলিগানিজম করতে হয় যদি সংঘর্ষে যেতে হয়, তাহলে ভাই বাড়িতে থাক। মিডিয়ার উপর যে আক্রমণ হয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি।"

দেবদীব্য আরও বলেন, "আমরা শিক্ষা নিচ্ছি যাতে আগামীতে সিজেপি কলকাতার কোনও আন্দোলনে এমন ভ্যান্ডালিজম না হয়। আমরা এই ভ্যান্ডালিজমের বিরুদ্ধে। আমরা দেখেছি, পুলিশের উপরও দেখলাম আক্রমণ হয়েছে। তারা ভ্যান্ডালিজম করতে এসেছে। কারা কারা করেছে সেটা চিহ্নিত করুক। করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আমাদের কিছু যায় আসে না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget