এক্সপ্লোর

Howrah Station: আজ হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল, দেরিতে চলবে বেশ কিছু ট্রেন!

Indian Railways: সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বাতিল হবে বেশ কিছু ট্রেন, আর সময় দেরিতেও চলবে বেশ কিছু ট্রেন।

কলকাতা: হাওড়া ডিভিশনের ব্যান্ডেল - কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এবং জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের বদলে তৈরি হবে সাবওয়ে। আর সেই সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বাতিল হবে বেশ কিছু ট্রেন, আর সময় দেরিতেও চলবে বেশ কিছু ট্রেন।

আপ লাইন দিয়ে ১৩১৭৭ শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং ডাউন লাইন দিয়ে ৩৭৯১৬ কাটোয়া - হাওড়া লোকাল চলার পর খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে কাজ শুরু হবে। ফলে সকল ০৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে না।

একই ভাবে আপ লাইন দিয়ে ১৩১৭৭ শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং ডাউন লাইন দিয়ে ৩৭৯১৬ কাটোয়া - হাওড়া লোকাল চলার পর জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে কাজ শুরু হবে। এর ফলে সকাল ৮ টা ১০ মিনিট থেকে দুপুর ২ টো ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে না।

কোন কোন ট্রেন বাতিল হবে?

ডাউন লাইনে

কাটোয়া - হাওড়া লোকাল : ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২
কাটোয়া - ব্যান্ডেল লোকাল : ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮
কাটোয়া - শিয়ালদহ লোকাল : ৩১১১২

আপ লাইনে

হাওড়া - কাটোয়া লোকাল : ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭
হাওড়া - ব্যান্ডেল লোকাল : ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১
শিয়ালদহ - কাটোয়া লোকাল : ৩১১১১

কোন কোন ট্রেন দেরিতে চলবে?

১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ০৪ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে। অর্থাৎ মালদা টাউন থেকে সকাল ০৬ টা বেজে ০৫ মিনিটের পরিবর্তে সকালে ১০ টা বেজে ৩৫ মিনিট ছাড়বে।

আবার ১৩৪৬৫ হাওড়া - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ০৩ ঘন্টা ৪৫ মিনিট দেরিতে চলবে। হাওড়া থেকে দুপুর ২ টোর বদলে বিকাল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে।

এ ছাড়াও স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণাতেও কান রাখতে যাত্রীদের অনুরোধ করেছে পূর্ব রেল। এ ছাড়াও তারা যাত্রীদের অসুবিধার জন্যও দুঃখ প্রকাশ করেছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget