এক্সপ্লোর

Howrah: সাঁতরাগাছি ঝিলের জল এখন নিকাশি নালার মতো, এই কারণেই হয়তো পাখি কম, বলছেন সুভাষ দত্ত

Santragachhi Jheel: গত কয়েক বছর ধরেই সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা কম। পরিবেশবিদরা এ বিষয়ে উদ্বিগ্ন। তাঁরা দূষণ রোখার উপর জোর দেওয়ার কথা বলছেন। এ বিষয়ে পরিবেশবিদ সুভাষ দত্তও উদ্বিগ্ন।

হাওড়া: শীতকালে হাওড়ার অন্যতম আকর্ষণ সাঁতরাগাছি ঝিল। প্রতিবার শীতে এখানে পরিযায়ী পাখিদের ঝাঁক আসে। কিন্তু গত কয়েক বছর ধরেই সাঁতরাগাছি ঝিলে কম পাখি আসছে। এবারও পরিযায়ী পাখির সংখ্যা কম। পরিবেশবিদ ও পক্ষী বিশারদরা সাঁতরাগাছি ঝিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাঁদের মতে, ঝিলকে বাঁচাতে গেলে জল দূষণমুক্ত রাখতেই হবে। না হলে পাখি আসবে না।

এ প্রসঙ্গে পরিবেশবিদ সুভাষ দত্ত জানিয়েছেন, ‘আমার ছেলেবেলা কেটেছে সাঁতরাগাছিতে। ফলে এই জায়গাটির প্রতি আমার বিশেষ ভালবাসা রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই সাঁতরাগাছি ঝিলে পাখি আসতে দেখছি। তবে গত কয়েক বছর ধরেই এই ঝিলে পাখি কম আসছে। এবার অবশ্য বেশিরভাগ জায়গাতেই পরিযায়ী পাখি কম এসেছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও পাখি কম এসেছে। জলবায়ু পরিবর্তন এর একটা কারণ হতে পারে। এছাড়া দূষণও একটা কারণ।’

সাঁতরাগাছি ঝিলের বিষয়ে সুভাষ দত্ত আরও বলেছেন, ‘সাঁতরাগাছি ঝিলের জল এখন নিকাশি নালার মতো। ঝিলের আশেপাশের ঝুপড়ি, বাড়ি, ফ্ল্যাটের যাবতীয় আবর্জনা ফেলা হয় জলে। ফলে জল প্রচণ্ড দূষিত হয়ে গিয়েছে। সেই কারণেই হয়তো পাখির সংখ্যা কমে গিয়েছে। দূষিত জলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের পক্ষে বেঁচে থাকা কঠিন। ফলে পরিযায়ী পাখিদের খাবারের অভাব হচ্ছে। ঝিল পরিষ্কার করার নামে কচুরিপানা সাফ করে উল্টে পাখিদের অসুবিধাই করা হয়েছে। সাঁতরাগাছি ঝিলের একটা বৈশিষ্ট্য আছে। এরকম জনবহুল জায়গা, সবসময় ট্রেনের হর্ন সত্ত্বেও এখানে বছরের পর বছর ধরে পাখি আসছে। এই ঝিল যাতে নষ্ট না হয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।’

পক্ষী বিশারদ অশোক ঘোষাল জানিয়েছেন, ‘সাঁতরাগাছি ঝিলের আশেপাশের কারখানা, বাড়ি, ঝুপড়ি, ফ্ল্যাটের আবর্জনা যাতে জলে না মেশে, সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া পাখি শিকারও বন্ধ করতে হবে। অনেকে থার্মোকলের সঙ্গে চিনা মাঞ্জার সুতোয় বড়শি আটকে ঝিলে ভাসিয়ে রাখে। পাখিরা ওই সুতোয় আটকে যায়। ভোরবেলা সেই সুতো টেনে এনে পাখিগুলিকে ধরে নিয়ে যাওয়া হয়। বাজারে অনেক দামে এই পাখিগুলির মাংস বিক্রি হয়। এটা বন্ধ করতে হবে। তাছাড়া কচুরিপানা সাফ করাও চলবে না। পাখিরা কচুরিপানার উপর বসে থাকে, ডিম পাড়ে। ফলে গোটা ঝিলেই কচুরিপানা থাকা জরুরি। কয়েক বছর আগে যখন গোটা ঝিলের কচুরিপানা সাফ করে দেওয়া হয়েছিল, সেবার কোনও পাখিই আসেনি। পাখিরা যাতে সাঁতরাগাছি ঝিল থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেটা দেখতে হবে।’

স্থানীয়রা জানিয়েছেন, ২০-২৫ বছর আগেও সাঁতরাগাছি ঝিল শীতকালে পাখিতে ভরে থাকত। কিন্তু কয়েক বছর ধরেই পাখির সংখ্যা কম। ঝিলের জল যাতে পরিষ্কার থাকে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget