এক্সপ্লোর

Howrah News: আবাস তালিকায় নাম বাদ ! সন্দেহবশে দাদাকেই কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে !

Uluberia Incident: দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

সুনীত হালদার, উলুবেড়িয়া : সাম্প্রতিক সময়ে আবাস যোজনা নিয়ে কম অভিযোগ ওঠেনি রাজ্যজুড়ে। এবার এর তালিকাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। আবাস যোজনার তালিকায় নিজের নাম বাদ গেছে। আর এর পেছনে প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রাণুবালা পণ্ডিতের স্বামী সমীরণ পণ্ডিতের হাত আছে। এই সন্দেহে সমীরণকে (৫৪) কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বিকাশ পণ্ডিতের নাম ছিল না। যা নিয়ে বিকাশের সন্দেহ ছিল, তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার পেছনে সমীরণের হাত আছে। 

মৃত সমীরণ পণ্ডিতের পরিবার সূত্রে খবর, শুক্রবার বাগাণ্ডায় সমীরণ পণ্ডিতের তিন বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে জন্মদিন বাড়ি থেকে ফিরে জরির কাজ আনতে গিয়েছিলেন সমীরণ বাবু। অভিযোগ, ফেরার পথে বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ ও তার সঙ্গীরা সমীরণ বাবুকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সমীরণ বাবুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সমীরন বাবুকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আবাস-তালিকা প্রকাশ হওয়ার পরেই এবার সমীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলায় জেলায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মীদের। যেমন- হুগলির আরামবাগের হরিণখোলা ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূল-ঘনিষ্ঠতার সুবাদে আবাস-তালিকায় নাম রয়েছে পাকা বাড়ির মালিকদের।অথচ বঞ্চিত হয়েছেন যোগ্য প্রাপকরা।

অন্যদিকে, মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী ও INTTUC-র ব্লক সভাপতির বিরুদ্ধে কাটমানি চাওয়া ও পাল্টা মারধরের অভিযোগ উঠেছে। দু’পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest in Kolkata : নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget