এক্সপ্লোর

Howrah News: মেরামতি চলাকালীনই ফাটল নদীবাঁধে,বৃষ্টি বাড়লে কী হবে, আতঙ্কে স্থানীয়রা

Hooghly River Dam: বাঁধের যে জায়গায় ফাটল ধরেছে, আগেও সেখানে ফাটল দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের।

সুনীত হালদার, হাওড়া: মেরামতির কাজ চলাকালীনই হাওড়ার শ্যামপুরে হুগলি নদীর (Hooghly River) বাঁধে ফাটল ধরল। তাতে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের মধ্যে। কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে বৃষ্টি বাড়লে এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা তাঁদের। দীর্ঘদিন ড্রেজিং না হওয়াতেই সমস্যা বলে দাবি পঞ্চায়েত প্রধানের।

মেরামতি চলাকালীনই ফাটল হুগলি নদীর বাঁধে

বাঁধের (River Dam Cracked) যে জায়গায় ফাটল ধরেছে, আগেও সেখানে ফাটলদেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। তাই একই জায়গায় বারবার ফাটল ধরায় আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে ফাটল ধরায় নদীগর্ভে তলিয়ে যায় হুগলি নদীর বাঁধের একাংশ। শুক্রবার মেরামতির কাজ চলাকালীন ওই একই জায়গায় নতুন করে ফাটল ধরে।তাতে প্রায় ৩০ মিটার নদী বাঁধ বসে যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, মাস ছয়েক আগে নদী বাঁধে ১৪০ মিটার ধস নেমে তা হুগলি নদীর গর্ভে চলে যায়। সেচ দফতর সেখানে বালির বস্তা, মাটির বস্তা, ভাঙ্গা ইট ফেলে বাঁধ মেরামতি করেছিল এবং বাঁধকে সুরক্ষিত রাখার জন্য গ্রামের দিকের একটি অংশে অন্য আর একটি বাঁধ নির্মাণ করছিল। সেই কাজ চলাকালীনই ৩০ মিটার বাঁধ বসে যায়। গতকাল জোয়ারের পরেই বাঁধের ওই অংশ পুরো ধসে যায় বলে অভিযোগ। নতুন তৈরি অংশ তো বটেই, পুরনো বাঁধেরও কিছুটা অংশ ধসে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।  

আরও পড়ুন: Siliguri News: থিকথিকে কালো ধোঁয়া, অগ্নিকাণ্ড মাটিগাড়ার রঙের গুদামে

নিম্নচাপের জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে হুগলি নদীর বাঁধে ফাটল ধরায় বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তত চারটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শ্যামপুর  গ্রামের বাসিন্দা ছায়া বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, ‘‘ভাঙন শুরু হওয়ায় বিপদের মধ্যে আছি...যে কোনও মুহূর্তে গ্রামে জল ঢুকতে পারে।’’ পূর্ব বাসুদেবপুরের বাসিন্দা কৌশল্যা মণ্ডল বলেন, ‘‘যেভাবে কাজ হচ্ছে সেটা ঠিক নয়। বার বার একই জায়গা ভাঙছে।’’

আগেও একই জায়গায় ফাটল ধরে বলে অভিযোগ

ফাটল ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যান সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। শুরু হয় বাঁধ মেরামতির কাজ। বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শিখা প্রামাণিক বলেন, ‘‘এর আগেও ভাঙন দেখা গিয়েছে। নদীতে ড্রেজিং না হওয়ায় এই সমস্যা। বড় জাহাজ গেলে তার স্রোতে ক্ষতি হচ্ছে পাড়ের।’’ এই মুহূর্তে সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে মেরামতির কাজ চলছে। ভয়ের কারণ নেই বলে সকলকে আশ্বস্ত করেছে প্রশাসন। কিন্তু কিছুদিন পরই ষাঁড়াষাঁড়ির বান আসবে, তখন কী অবস্থা হবে, সেই চিন্তায় ঘুম উড়েছে শ্যামপুরের কয়েকহাজার বাসিন্দার। 

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget