এক্সপ্লোর

Siliguri News: থিকথিকে কালো ধোঁয়া, অগ্নিকাণ্ড মাটিগাড়ার রঙের গুদামে

Fire At Paint Warehouse: রঙের গুদামে অগ্নিকাণ্ড, তুমুল চাঞ্চল্য শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন মাটিগাড়া থেকে ঘটনাস্থলে আসে।

সনৎ ঝা, শিলিগুড়ি: রঙের গুদামে (paint warehouse) অগ্নিকাণ্ড (fire), তুমুল চাঞ্চল্য শিলিগুড়ির (siliguri) মাটিগাড়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের (fire department) একটি ইঞ্জিন মাটিগাড়া থেকে ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খোঁজ নেই। 

কী ঘটেছিল?
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন দেখতে পান। দ্রুত খবর যায় দমকলে। এক পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কী ভাবে আগুন লাগল, সেটা পুরোপুরি স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে দেখা যায়, আগুন হু হু করে ছড়িয়ে পড়েছে। সঙ্গে গল গল করে কালো ধোঁয়া। আশপাশে তখন বহু মানুষের চিৎকার-চেঁচামেচি। তবে আশার কথা একটাই। এদিনের ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। কেউ জখম হয়েছেন বলেও শোনা যায়নি। 

আরও কোথায়...
রঙের গুদামে আগুনের ঘটনা এ রাজ্যে নতুন নয়। এদিনের ঘটনা অনেকের মনেই ফিরিয়ে আনছে নিউ আলিপুর অগ্নিকাণ্ডের স্মৃতিও। বেশি দিন নয়, গত মার্চে নিউ আলিপুরেও একটি রঙের গুদামে আগুন লাগে। লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসতে হয়েছিল দমকলের ৫টি ইঞ্জিনকে। গুদামের দু'দিক থেকে জল দেওয়া হয়। কিন্তু গুদাম লাগোয়া ঝুপড়ি অঞ্চলে বহু ক্ষণ জল দেওয়ার সুযোগ মেলেনি। স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে। চেতলা রোডের ওই ঘটনায় দাউদাউ করে আগুন ও কালো ধোঁয়া দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে ভেঙে পড়ে গুদামের একাংশ। একদিকে অগ্নিকাণ্ডের লেলিহান শিখা, অন্য দিকে রঙের গুদামের পাশে থাকা ঝুপড়ি। আগুন ছড়িয়ে পড়লে কী হবে, ভেবেই চিন্তা বাড়ে অনেকের। আর এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ওই ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার ষোলো আনা আশঙ্কা ছিল বলে মনে করেছিলেন অনেকে। ঝুপড়িতে অ্যাসবেস্টসের চাল সমেত ঘর ছিল বলেও খবর। সে বারের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কারখানার একাংশ ভেঙে পড়ে। আশেপাশের গাছও ঝলসে যায় আগুনে। পরিস্থিতি এতটাই চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল যে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে গুদাম সংলগ্ন বাড়িগুলি খালি করা হয়। শেষমেশ আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে দমকলের হোস পাইপ হাতে তুলে নেন স্থানীয় বাসিন্দারা। 
নিউ আলিপুরের বিপর্যয়ের সেই ভয়ঙ্কর ছবিই কার্যত ফিরে এল শিলিগুড়ির মাটিগাড়ায়।  

আরও পড়ুন:অনুব্রতর গ্রেফতারিতে নেতা-কর্মীদের মুখেও ‘চড়াম চড়াম’, সংযত হতে বললেন ফিরহাদ-সৌগত

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget