এক্সপ্লোর

WB HS Semester 3 Result : উচ্চ মাধ্যমিকে তৃতীয় সিমেস্টারে প্রথম স্থানে ২, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা

HS 3rd Semester Result: ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল

কলকাতা : পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফল। প্রথম স্থান দখল করে নিয়েছে দুই জন। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু'জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল। পরীক্ষার ফল প্রকাশের পর কৃতী এই দুই ছাত্রের একজনের প্রতিক্রিয়া, "খুবই আনন্দ হচ্ছে। খুবই খুশি। তবে, প্রথম হব ভাবিনি। পরীক্ষা খুবই ভাল হয়েছিল। আমার, আমার বন্ধুদের সবার পরীক্ষা ভাল হয়েছিল।"

পরীক্ষার ফল প্রকাশের সোশাল মিডিয়ায় ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

একনজরে উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল।

উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারে পাসের হার ৯৩.৭২ শতাংশ।

পাসের হারে সর্বোচ্চ স্থানে দক্ষিণ ২৪ পরগনা।

পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা।

বিজ্ঞান শাখায় পাসের হার ৯৮.৮০ শতাংশ।

৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করেছে।

১০ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে।

প্রথম দশে আছে ৬৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ৩ জন ছাত্রী।

দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। আজ প্রকাশিত হল প্রথম সিমেস্টারের ফলাফল। সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারিতে, উচ্চমাধ্যমিক মার্চে। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। সংসদ সূত্রে খবর, প্রথম পর্যায়ের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি, শুক্রবার প্রকাশিত হল মেধা তালিকাও। প্রথমবার সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, তার মধ্য়ে বই পেতে দেরি, পরীক্ষায় অল্প সময় নিয়ে প্রশ্ন। নানা অভিযোগ ও বিতর্ককে সঙ্গী করেই উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা হয় ৮ থেকে ২২ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। ৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল ফল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget