এক্সপ্লোর

WB HS Semester 3 Result : একই স্কুল থেকে যুগ্ম প্রথম প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, কোন রুটিন মেনে সাফল্যের শীর্ষে জানাল ২ কৃতী

HS Semester 3 Result : দুইজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। এমন সাফল্যের পর উচ্ছ্বসিত প্রীতম ও আদিত্য।

পুরুলিয়া : নজরকাড়া সাফল্য। সহপাঠী, বন্ধু। একসঙ্গে সাফল্যের শীর্ষেও। গোড়া থেকেই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাপরায়ণ থেকে পড়াশোনা চালিয়ে গেছে। যার ফল মিলল হাতেনাতে। উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারে একই স্কুল থেকে একেবারে যুগ্মভাবে প্রথম হয়ে স্কুলের নাম উজ্জ্বল করল প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে তারা। দুইজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। এমন সাফল্যের পর উচ্ছ্বসিত প্রীতম ও আদিত্য। রেজাল্ট বেরনোর দিল প্রতিক্রিয়া।

আদিত্য নারায়ণ জানা বলে, "প্রথমবার শুনে বিশ্বাসই করতে পারিনি। প্রথমত, খুব ভাল লেগেছে। সত্যি বলতে, আমরা কিছুটা এক্সপেট করেছিলাম। স্যাররা আমাদের থেকে আরও খুশি। আমাদের থেকে খুবই আশা রাখতেন মহারাজ। আমি এখানে ক্লাস ফাইভ থেকে পড়ছি। এটা টুয়েলভ হয়ে গেল। এতদিন আছি। শুরু থেকেই আমাদের সমস্ত কিছুর কড়া নিয়ম তো ছিলই। এর পাশাপাশি শৃঙ্খলা। আমাদের রুটিনের সঙ্গে সমস্ত কিছু শেখানো হত...যা যা আমাদের প্রতিদিনের কাজ। তার সঙ্গে পড়াশোনাটাও এগিয়ে নিয়ে যেতাম। এখন টুয়েলভ। একই নিয়ম।"

একইভাবে প্রীতম বল্লভ বলে, "খুবই এক্সাইটেড ছিলাম, যখন প্রথম নাম ঘোষণা হয়। বুঝতেই পারিনি যে আমার নাম ঘোষণা হবে। রেজাল্ট ভাল হবে আশা করেইছিলাম। কিন্তু, এতটা ভাল হয়ে যাবে, একেবারে প্রথম হয়ে যাব এটা আশাই করিনি। স্যাররা আমাদের থেকেও বেশি খুশি।" কোন রুটিন মেনে এই সাফল্য, সেই কথা জানাল কৃতী এই ছাত্র। প্রীতম বলে, "সকালে ঘুম থেকে উঠে ভজনে যেতাম। ভজন থেকে এসে ডাইনিং হলে খেয়ে তারপর স্টাডি। স্টাডি করার পর স্নান করে আবার খেয়ে স্কুল। সাড়ে ৪টা পর্যন্ত স্কুল হত। তারপর টিফিন করে খেলাধূলা। খেলাধূলা করার পর সন্ধেবেলা ভজন হত। ভজন হওয়ার পর আবার স্টাডি। স্টাডি হয়ে ৯টার সময় খাওয়া। খেয়ে উঠে আমরা ১২-সাড়ে ১২টা পর্যন্ত পড়তাম। লেট নাইটে যে যার মতো পড়তে পারতাম।" 

 

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফল। দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। ৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল প্রথম সিমেস্টারের ফলাফল। পাশের হার ৯৩.৭২ শতাংশ। প্রকাশিত হয়েছে প্রথম দশের মেধা তালিকাও। প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রী রয়েছে ৩ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget