এক্সপ্লোর

Humayun Kabir : হুমায়ুনকে আসন সমঝোতার বার্তা তৃণমূল শিবিরের? বড় দাবি ভরতপুরের বিধায়কের

হুমায়ুন মুর্শিদাবাদে আসন সমঝোতা নিয়ে করে বসলেন বিস্ফোরক দাবি। এবার তিনি বলছেন, তাঁর প্রাক্তন দল থেকেই নাকি আসছে বার্তা। 

মুর্শিদাবাদ : 'কেউ পাশে না থাকলেও হুমায়ুনের কিছু যায় আসে না । আমার দল একার শক্তিতে ১৮২ আসনে লড়ার ক্ষমতা রাখে' -  বারবার এমনটা দাবি করলেও হুমায়ুন কিন্তু সহযোদ্ধা খুঁজেই যাচ্ছেন ! যেমন , তিনি দাবি করছেন, শুধু সেলিম নন, জোট নিয়ে অন্যান্য বাম নেতাদের সঙ্গেও আলোচনা চলছে তাঁর। এর আগে মিম ও নওশাদ সিদ্দিকির আইএসএফকেও পাশে পেতে চেয়েছিলেন তিনি। আর এবার হুমায়ুন মুর্শিদাবাদে আসন সমঝোতা নিয়ে করে বসলেন বিস্ফোরক দাবি। এবার তিনি বলছেন, তাঁর প্রাক্তন দল থেকেই নাকি আসছে বার্তা। 

 সত্যিই তৃণমূলের তরফে আসছে বার্তা?              

ভোট যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে সমীকরণ । রাজনৈতিক চাপানউতোরও চলছে । আবার একে অপরের কাছাকাছি যাওয়ার রাস্তাও পুরোপুরি কেউ বন্ধ করছে না । এই আবহেই হুমায়ুন করলেন এক বড় দাবি। এখন তাঁর দাবি, তিনি নাকি আসন সমঝোতার প্রস্তাব পাচ্ছেন তৃণমূল শিবির থেকেই। হুমায়ুনের দাবি, প্রশাসন ও তৃণমূলের দালালদের মাধ্যমে বার্তা এসেছে তাঁর কাছে। তিন্তু তিনি মনে করছেন, 'একসময়ে তৃণমূল আমাকে যথেষ্ট অপমান করেছে । এখন অনেকে বলছে আসন সমঝোতা করতে'। হুমায়ুনের মন্তব্য, 'আমার দলের জন্ম তৃণমূলকে হঠাতে । মানুষ জবাব দিয়ে দেবে' । কথায় আছে রাজনীতি বরাবরই খামখেয়ালি। স্থায়ী বলে কিছুই নেই। তাহলে কি সত্যিই তৃণমূলের তরফে আসছে বার্তা? হুমায়ুন কবীর শেষ অবধি কার সঙ্গে হাত মেলাবে? আদৌ কি তাতে তৃণমূলের স্বার্থে ঘা লাগবে? নাকি বিধানসভা ভোটে কি নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে রাজ্য? উত্তর মিলবে কয়েক দিন পরেই।

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেছে মাস দুয়েক আগেই। বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে ইট-সিমেন্ট-নগদ অনুদান। নির্মাণকাজও শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। আর নির্মাণকাজ শুরুর পর দিন থেকেই 'বাবরি যাত্রা' শুরু করতে চলেছেন হুমায়ুন কবীর। ১১ ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণকাজ। ইট গেঁথে নির্মাণকাজের সূচনা করবেন হুমায়ুন কবীর। আর ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'। দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে যাত্রা। নদিয়ার পলাশি থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট ১৭৫ কিলোমিটার রাস্তা পেরোবে 'বাবরি' যাত্রা। ১২ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে শুরু হবে হুমায়ুন কবীরের 'বাবরি যাত্রা'। এই নিয়ে রাজনৈতিকর চাপানউতোরেরও শেষ নেই। এখন এই রাজনীতি ভোটবাক্সে কাকে কত ডিভিডেন্ড দেবে সেটাই দেখার ! 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget