এক্সপ্লোর

Humayun Kabir : কমিটি-সংগঠনে সবাই মুসলিম ? দল ঘোষণার আগে সব প্রশ্নের ইঙ্গিতপূর্ণ উত্তর হুমায়ুন কবীরের

Murshidabad News : কয়েক ঘণ্টা পরই নতুন দল ঘোষণা। কী হবে দলের নাম ? চমক অবশ্য সোমবারের জন্যই তুলে রেখেছেন হুমায়ুন কবীর। তার আগে এ নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন হুমায়ুন কবীর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস : নতুন দলের নাম কী হবে ? দলের প্রতীকই বা কী হবে ? দলের রাজ্য কমিটিতে কি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষই থাকবেন ? দল ঘোষণা করার আগে সব প্রশ্নেরই ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন হুমায়ুন কবীর।

কয়েক ঘণ্টা পরই নতুন দল ঘোষণা। কী হবে দলের নাম ? চমক অবশ্য সোমবারের জন্যই তুলে রেখেছেন হুমায়ুন কবীর। তার আগে এ নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন হুমায়ুন কবীর।

এবিপি আনন্দ- আপনার নতুন দলের নাম...?
হুমায়ুন কবীর- আগামীকাল বেলা ১ টার জন্য...
এবিপি আনন্দ- একটা ইঙ্গিত, ছোট্ট...
হুমায়ুন কবীর- বাংলার জনতার পার্টি হবে। আম জনতার উন্নয়নের পার্টি হবে। এটুকু বললাম। শর্ট ফর্ম, জেনে নিন, কালকে (সোমবার) শর্ট ফর্ম এবং তার লোগো...
এবিপি আনন্দ- শর্ট ফর্মটা কী ? 
হুমায়ুন কবীর- যেমন TMC আছে। ৩ টে অক্ষরেই পার্টি ওপেন হবে। 

সোমবার সকাল ১১ টায়, বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে সভা করবেন হুমায়ুন কবীর। সেখান থেকেই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি। তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার। যেখানে লেখা রয়েছে, 'বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে।' দল নয় ঘোষণা হল। কিন্তু তার প্রতীক কী হবে ? ছাব্বিশের বিধানসভা ভোটে কোন প্রতীকে লড়বেন হুমায়ুন কবীর ? তার নেপথ্যেও রয়েছে ফুলের ভাবনা। হুমায়ুন কবীর বলেন, "এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না, টেবিল আমার পয়া, যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুলে লড়ব। এ তো পদ্মফুল আর ঘাসফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল। গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে।" 

এবিপি আনন্দর প্রশ্ন- তৃণমূল শব্দটা থাকবে ? 

হুমায়ুন কবীর- না না, মোটেই না। 

এবিপি আনন্দ- কংগ্রেস শব্দটা থাকবে ? 

হুমায়ুন কবীর- কংগ্রেস শব্দও থাকবে না। কিন্তু পতাকার রংটা জাতীয় পতাকার কাছাকাছি থাকবে। TMC-র যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক হালকা ওরকম টাইপের থাকবে। 

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "এ ধরনের ধর্মের রাজনীতি করে লাভ-ক্ষতির ক্যালকুলেশন বিজেপি করে না। আজ যে ভাষায় হুমায়ুন কবীর...আমাদেরই সহকর্মী...বিধানসভায় উনি বলছেন...অত্যন্ত লজ্জা লাগে। আমার মতো সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না যে, হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এই কথাগুলো বলছেন।"   

কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে হুমায়ুন কবীরের নতুন দল ? হুমায়ুন বলেন, "১৩৫ বলেছিলাম। ওটা আরও বাড়বে। মিনিমাম ১৮২ আসন থাকবে। বা প্রয়োজন হলে ২৯৪-এ লড়ব।" হুমায়ুন কবীরের নতুন দল কি শুধুই মুসলিম ভোট টানবে ? এই নিয়ে জল্পনার মাঝেই আবার ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন হুমায়ুন কবীর।

এবিপি আনন্দ- আপনার দলে সবাই মুসলিম ? মানে, যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন...

হুমায়ুন কবীর-  না না না না, মোটেই না। যারা ৭৫ জনের স্টেট কমিটি হবে, সেখানে দেখবেন যে অন্ততপক্ষে ২০ শতাংশ হিন্দু লিডার থাকবে। 

এনিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, "তিনি এখন দাবি করেছেন তিনি দল করবেন। সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। মানুষের কাছে আবেদন করেছেন, টাকা দিলে হবে না ভোট দিতে হবে। ভোটের জন্য ব্যবহার করা মসজিদ রাজনীতিকে, মন্দির রাজনীতিকে। এটা ভয়াবহ। বাবরি মসজিদ করছে ওকে ভোট দিতে হবে।"

এদিন রেজিনগরের রাস্তায় টোটোয় মাইক লাগিয়ে সোমবারের সভার জন্য চলল প্রচার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের
CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget