এক্সপ্লোর

Humayun Kabir : 'বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব', হুঙ্কার হুমায়ুনের

Murshidabad News: এদিন রেজিনগরে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক।

রেজিনগর : আগেই ঘোষণা করেছিলেন। সেইমতো মুর্শিদাবাদে প্রস্তাবিত 'বাবরি মসজিদের' শিলান্যাস করলেন হুমায়ুন কবীর। এদিন রেজিনগরে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। শুধু ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, এই উপলক্ষে আয়োজিত সভা থেকে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। হুমায়ুন বলেন, "২০১১-তে ১৩ মে যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিন ৬৭ জন মুসলমান বিধায়ক ছিলেন। পুরো ৫ বছর ক্ষমতাপন্ন হওয়ার পর ২০১৬-তে সেটা নেমে এল ৫৭-তে। ২০২১-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র ৪৪ জনে। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব, আপনারা যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান। ২৯৪-এর মধ্যে যে বাকি ২০৪টা থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকারে আসবেন হিন্দু সভা সিদ্ধান্ত নিক। তারা সরকারে থাকুক। আমরা বিরোধী আসনে থাকব। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। এটাই আমার টার্গেট।"

রেজিনগরের সভা থেকেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন ঘোষণা করেন, ৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ। ২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। এদিকে যে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে এত বিতর্ক, সেই মসজিদ নির্মাণ করতে সরকারি টাকা লাগবে না আগেই মন্তব্য করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আবারও মঞ্চ থেকে একই কথা বলেন তিনি। হুমায়ুনের দাবি, বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা নাকি ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁকে। তাই মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না বলে মনে করেন হুমায়ুন। তাঁর কথায়, "টাকার কোনও অভাব হবে না। রাজ্য সরকারের কোনও দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। শুধুমাত্র ৩ কাঠা জায়গার উপরে...আমার টাস্ট্রির জায়গার উপরে...এত বিরোধিতা সত্ত্বেও, আমরা আজ ভিত্তি স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে। এখানে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং মুসাফিরখানা হবে। যত কোটি টাকা খরচ হোক। মুর্শিদাবাদ-সহ প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আর একটি খুশির খবর,নাম করতে তিনি নিষেধ করেছেন, এই ভারতেরই এক মসুলমান আগামী এক মাসের মধ্যে ৮০ কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে।"

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget