এক্সপ্লোর

Humayun Kabir : হুমায়ুনের নতুন দলের নাম 'জনতা উন্নয়ন পার্টি', বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স, ব্যানার

Murshidabad News: মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবীরের নতুন দল নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার।

বেলডাঙা : কয়েক ঘণ্টা পরই নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর। সকাল ১১ টায় বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে সভা থেকে নতুন দলের ঘোষণা হবে। তার আগেই জানা গেল হুমায়ুনের নতুন দলের নাম। নতুন দলের নাম হতে চলেছে 'জনতা উন্নয়ন পার্টি'। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবীরের নতুন দল নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার। লেখা রয়েছে, 'বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।'

নতুন দল ঘোষণার আগে এবিপি আনন্দ-র প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত জানালেন হুমায়ুন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য নেত্রী হিসাবে মনে করি...আজও। ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব, নেত্রী হিসাবে যোগ্য মনে করব। কিন্তু, ১৫ বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়, আর বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়...আকাশ-পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সফ্ট কর্নার আছে। কারণ, একটা ট্যালেন্টেড ছেলে। রাজনীতি করবে পারবেন। আগামী দিনে যোগ্য রাজনীতিক হয়ে ওঠার সম্ভবনা আছে। যদি তিনি নিজের সিদ্ধান্ত নেন...এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন...কিছু তাঁর নাম নিয়ে...কিছু লোকজন যেভাবে মানুষের সঙ্গে অর্থ সংগ্রহ করছেন...এবং আইপ্যাকের কিছু ব্যক্তি, যাদের বাঙালি মুসলমানদের কাছে...."। 

মতামত জানান বিরোধী দলনেতাকে নিয়েও। হুমায়ুন বলেন, "শুভেন্দু অধিকারী আদ্যোপান্ত একজন রাজনৈতিক ব্যক্তি। সাম্প্রদায়িক দলে গিয়ে দলের পক্ষে অনেক কিছু উল্টো-পাল্টা কথা বলছেন...কিন্তু একজন রাজনীতিক। রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তাঁর সম্বন্ধে কোনও বাজে ধারণা আমার নেই।"

নতুন দল। এক নম্বর ঘোষণা কী হবে ? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, "এক নম্বর ঘোষণা, বাংলার মানুষের উন্নয়ন করা। সিপিএম ৩৪ বছরে ভোটব্যাঙ্ক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার-ভিত্তিক করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা যায় না। সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না। তাঁর আধিকারিকরা...আমলাতান্ত্রিক দল চলছে।"  চলার পথে কাকে কাকে পাশে চান ? কোন দলের সঙ্গে জোট করে এগোত চান ? এর উত্তরে হুমায়ুন বলেন, "জোটের বিষয়টা অনেক জটিল আছে। একলা চলতে প্রস্তুত। ওপেন বলেছি। আজ ওপেন আমার পথ চলা শুরু হবে। আমি রাজ্য কমিটি ঘোষণা করব।"  

ছাব্বিশের বিধানসভা ভোটে কোন প্রতীকে লড়বেন হুমায়ুন কবীর ? তার নেপথ্যে রয়েছে ফুলের ভাবনা। এর আগে এমন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget