এক্সপ্লোর

Mukul Roy: 'সজ্ঞানে দিল্লি এসেছি', বলছেন মুকুল! 'বাবা মানসিক ভারসাম্যহীন', দাবি ছেলের

এইভাবে একবার নয় বারবার। এমনকী তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার পরও, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন মুকুল রায়।

সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, নয়া দিল্লি: : তিনি কোন দলে আছেন, তৃণমূল না বিজেপিতে? তা নিয়ে বারবার ধোঁয়াশা তৈরি করেছেন মুকুল রায় নিজেই। এবার হঠাৎ কেন দিল্লি গেলেন? এর উত্তর দিতে গিয়ে, শুভ্রাংশু রায়ের মুখে বারবার উঠে এল বাবার অসুস্থতার কথা। যদিও মুকুল রায়ের দাবি, তিনি আগে অসুস্থ থাকলেও, এখন সম্পূর্ণ ফিট। তবে তাঁর কথায় কিছুটা অসঙ্গতিও ধরা পড়েছে এদিন। 

কখনও তিনি তৃণমূলে। কখনও তিনি বিজেপিতে। কখনও তিনি আবার তৃণমূল ভবনে। এবার কী? এখন কোন দিকে আছেন মুকুল রায়? তৃণমূল না বিজেপি? তিনি কি সত্য়িই অসুস্থ? শুভ্রাংশু যেটা বারবার দাবি করছেন, মুকুল রায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। এ প্রসঙ্গে কৃষ্ণনগর উত্তরের বিধায়কমুকুল রায় বলছেন, অসুস্থ সবাই হয়। আমারও অসুখ হয়েছিল। আমি, তিন তিনবার কোভিড হয়েছিল। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। 

তাহলে কি দিল্লিও সজ্ঞানে গেছেন মুকুল রায়? প্রশ্নে মুকুলের অকপট উত্তর, 'একদম' । ২০২১-এর ১১ জুন, মুকুল রায়কে হঠাৎই তৃণমূল অফিসে দেখা গেছিল। এরপরই বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানায়। কিন্তু তা হয়নি। তবে তারপর মাঝেমধ্য়েই তাঁর প্রকৃত দল নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।

এইভাবে একবার নয় বারবার। এমনকী তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার পরও, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন মুকুল রায়।মঙ্গলবার রাতে আবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুকুল রায় নিজেকে সাংসদ বলেও দাবি করেছেন! যদিও, আদতে তিনি কখনওই লোকসভা থেকে নির্বাচিত হননি। রাজ্য়সভা থেকে সাংসদ হয়েছেন। আর বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

এবিপি আনন্দের সাংবাদিককে মুকুল রায় বলেন, আমি এখন বাইরে এসেছি, দিল্লিতে। কিন্তু কেন এসেছেন জানতে চাওয়া হলে মুকুল রায় বলেন, দিল্লিতে কাজে এসেছি। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয় কাজটা কী, মুকুল রায় বলেন তিনি  পার্লামেন্ট সেশনে এসেছেন।  তাঁকে ফের প্রশ্ন করা হয়, আপনি তো একজন বিধায়ক, পার্লামেন্ট সেশন তো শেষও হয়ে গেছে। মুকুল রায়ের দাবি, নিশ্চয় এমপি...১৩ তারিখ, ১৪ তারিখও চলেছে। আজও চলেছে। এরপর এবিপি আনন্দ তাঁকে প্রশ্ন করে আর আপনি একজন বিধায়ক, পার্লামেন্ট সেশনে কী করবেন?ৃমুকুল রায়ের কথায়, আমি লোকসভার মেম্বার। এবং সেজন্য লোকসভারই এখন...আমি কোনওদিনই বিধায়ক ছিলাম না। আমি লোকসভারই মেম্বার ছিলাম। সেইজন্য লোকসভায় এসেছিলাম।

কিন্তু এখন মুকুল রায় কোথায়? আগামীকালই কোথায় থাকবেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, মুকুলবাবু তো tmc নেতা। ছেলে জানে না বাবা কোথায়? অরাজকতা চলছে। তার কোথাও মনে হয়েছে গেছে।  জেলে যায়নি সিওর। তবে তৃণমূলের নেতাদের সবার ডেস্টিনেশন শেষপর্যন্ত জেল।  সব মিলিয়ে মুকুল রায়ের কখনও ঘাসফুলে, কখনও গেরুয়া শিবিরে, এসব ঘিরেই জল্পনা থামার নয়।

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget