এক্সপ্লোর

IAF Plane Accident : বাগডোগরায় দুর্ঘটনার মুখে বিমান, ছিটকে গেল রানওয়ে থেকে

এএন-৩২ পরিবহন বিমানটিতে প্রযুক্তিগত সমস্যার দেখা দেওয়ায় বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তখনই ঘটে দুর্ঘটনা

IAF Aircraft Crash Landing: একই দিনে দুর্ঘটনার মুখে পড়ল  বায়ুসেনার দু-দুটি বিমান।  বিকেলে হরিয়ানার পঞ্চকুলায় দুর্ঘটনার মুখে পড়ে   জাগুয়ার ফাইটার জেট । তারপর  সন্ধেয় ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি পরিবহন বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করাতে বাধ্য হয়। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে এএন-৩২ ।  অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। 

তবে এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি।  রুশ বিমান এএন-৩২ সামরিক পণ্য পরিবহনের কাজে ব্যবহার হচ্ছিল।  এয়ার ফোর্স সূত্রে খবর, এএন-৩২ পরিবহন বিমানটিতে প্রযুক্তিগত সমস্যার দেখা দেওয়ায় বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তখনই ঘটে দুর্ঘটনা।  বিমানে থাকা সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। দক্ষতার সঙ্গে সব কর্মীদের নিরাপদে বের করে আনা গিয়েছে।  

 পাইলট নিরাপদে

এয়ার ফোর্স সূত্রে খবর, পঞ্চকুলা ও পশ্চিমবঙ্গ , উভয় বিমান দুর্ঘটনাতেই চালকরা নিরাপদে আছেন। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান  এএন-৩২ প্রধানত সামরিক জিনিসপত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ বিমান। 

জাগুয়ার যুদ্ধবিমানও দুর্ঘটনার মুখে

শুক্রবার বিকেলে  রুটিন প্রশিক্ষণ কাজের সময় সিস্টেমে ত্রুটি দেখা দেয় একটি জাগুয়ার যুদ্ধবিমানে। হরিয়ানার আম্বালা থেকে উড়েছিল বিমানটি । এরপর পঞ্চকুলায় যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন পাইলট। হঠাৎ করেই বিমানটি ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়।   তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইলট বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যান।  দ্রুত প্যারাস্যুটে নেমে পড়েন।  কীভাবে ওই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা গ্রামবাসীরা দ্রুত এগিয়ে আসেন সাহায্যে।  পাইলটও দক্ষতার সঙ্গে  প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি । কোনও সম্পত্তির ক্ষতি হয়নি। এয়ার ফোর্স এখনও দুর্ঘটনার কারণ অফিসিয়ালি জানায়নি।  সঠিক কারণ অনুসন্ধানের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। 

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget