এক্সপ্লোর

Governor: রাত পেরোলেই IAS জ্যোতিষ্মানকে ফের তলব, নাম না করেই রাজ্যপাল বললেন...

Governor On IAS IPS: নাম না করলেও, ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি নাম জড়িয়েছে রাজ্যের এক আইএএস অফিসারের। কী বললেন রাজ্যপাল ?

কলকাতা: 'রাজ্য়ের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত', মন্তব্য রাজ্যপালের। সর্দার বল্লভভাই প্য়াটেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে সর্দার প্য়াটেলের সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য় সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)।

 ফের তলব আইএএস জ্যোতিষ্মানকে

 নাম না করলেও, ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের এক আইএএস অফিসারের। গতকালই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। জানা গিয়েছে, প্রথম দফায় জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের আবাসনে ওই আইএএসের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, আগামীকাল ফের তলব করা হয়েছে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একাধিক হেভিওয়েট

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একের পর এক হেভিওয়েট। সম্প্রতি কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ED। সিজিও কমপ্লেক্সে সম্প্রতি হাজিরা দিতে বলা হয়েছিল তৃণমূল পুরপ্রধানকে। সকাল থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। এর আগে ৫ অক্টোবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে ১৩ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও হানা

 
 
ED-র দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে এসেছে। ২০১৪-২০১৮ পর্যন্ত পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খুঁজে বের করাই ED-র উদ্দেশ্য। ৮০ জন ED অফিসারকে একাধিক দলে ভাগ করে ভোর থেকে চালানো হয়েছিল ম্যারাথন তল্লাশি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget