এক্সপ্লোর

Lok Sabha Election 2024: বুধবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা

EC On Voter List: বেজে গিয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা, রাত পেরোলেই প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা।

রুমা পাল, কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা কার্যত বেজে গিয়েছে।  বুধবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। 

সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। সেখানে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। 

সর্বদলীয় বৈঠকে ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ

সিপিএম নেতা রবীন দেব বলেছেন, ৮০ হাজার ৪৫৩ বুথ হচ্ছে। বুথের সংখ্যা বাড়ছে। যারা বুথ লেভেল অফিসার, তারা কীভাবে নিয়োগ হচ্ছে, সেটা কমিশনকে দেখতে হবে। ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার। বুথ লেভেল এজেন্টরা ওই ওয়ার্ডের হতে হবে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেছেন, বুথ লেভেল অফিসারদের খুঁজে পাওয়া যায় না। পাশাপাশি এদিনের বৈঠকের শেষে উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও। 

আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

তৃণমূল বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, 'আমরা বলেছি বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করতে। কারও নাম বাদ যেন না যায়। ভূতুড়ে ভোটার সিপিএমের তৈরি করা।বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন, ডিলিমিটেশনের ফলে কারচুপি যেন না হয়। কমপ্লেক্সে পোলিং বুথ করতে। ভুয়ো ভোটার সিপিএম তৈরি করেছে, এই রাজ্য সরকার কন্টিনিউ করেছেন।বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর পর্যন্ত সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 

আরও পড়ুন, 'সিপিএমও করেছে নিজের স্বার্থে, TMCও তাই..', টাটার ক্ষতিপূরণ নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

প্রসঙ্গত, রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ দেশের ৫টি রাজ্যে শীঘ্রই বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা নির্বাচন। বিধানসভা থেকে লোকসভা কিংবা স্থানীয় ভোট- সবক্ষেত্রেই সাধারণ মানুষ নিজের মত প্রকাশ করেন ব্যালট বাক্স কিংবা ইভিএম-এ।আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দল ও নেতারাও নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত। ভোটের সময় আসার আগে থেকেই ভোটার কার্ড সংশোধন, নতুন ভোটার কার্ড তৈরি, ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget