এক্সপ্লোর

ICDS Centre Controversy : কোথাও খোলা আকাশ নিচে রান্না, কোথাও শিশুদের জন্য বরাদ্দ চালে পোকা!অভিযোগের পাহাড়ে আইসিডিএস কেন্দ্র

West Bengal News : খোলা আকাশের নীচে চলছে বাঁকুড়ার শালডাঙ্গামোড় আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র। অন্যদিকে, নদিয়ার পলাশিপাড়ায় চালে পোকা থাকার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে।

পূর্ণেন্দু সিংহ ও প্রদ্যোৎ সরকার, বাঁকুড়া ও নদিয়া : নেই স্কুলবাড়ি, নেই রান্নার জায়গা। ১০ বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশের নীচে চলছে বাঁকুড়ার (Bankura) শালডাঙ্গামোড় আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র (ICDS Centre)। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সমস্যার কথা মেনে নিয়েছেন সিডিপিও। অন্যদিকে, নদিয়ার (Nadia) পলাশিপাড়ায় চালে পোকা থাকার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে।

'অঙ্গনে' অভিযোগের তির 

কোথাও মাথার ওপর খোলা আকাশ। কোথাও শিশুদের জন্য বরাদ্দ চালে পোকা। শিক্ষার অঙ্গনে ফের অভিযোগের তির। অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ। ঝোপের ওপর টাঙানো ফেস্টুনে লেখা, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। না হলে বোঝার উপায় নেই, এটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

বাঁকুড়ার রাইপুর ব্লকের শালডাঙ্গামোড় আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র চলছে খোলা আকাশের নিচে। কোনও স্কুলবাড়ি নেই। অভিযোগ, ১০ বছরেরো বেশি সময় ধরে, খোলা আকাশের নীচে চলছে রান্না, পড়াশোনা। 

আগেও একাধিক 'ঘটনা'

এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে নানা অঘটন। কখনও ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ। কখনও চাঁচলে উঠেছে মজুত চালে মরা টিকটিকি ও ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও পাঁশকুড়ায় অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার। চন্দ্রকোণার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছে আরশোলাও। এই পরিস্থিতিতে খোলা আকাশের নীছে ভয়ে ভয়ে রান্না করেন রাইপুরের আইসিডিএস কর্মী। সমস্যার কথা স্বীকার করেছেন রাইপুরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। 

নদিয়ায় চালে পোকা 

অন্যদিকে, ICDS কেন্দ্রে শিশুদের খাবারের জন্য় বরাদদ চালে পোকা থাকার অভিযোগে উঠেছে নদিয়ার পলাশিপাড়ায়। বড় নলদহ হাটতলায় ৩৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে ঠিকমতো শিশুদের খাবার দেওয়া হয় না। চালে পোকা থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ।

এদিকে, স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কুলতলিতে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী, দাবি অভিভাবকদের। অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। এই প্রথমবার নয়। মিড ডে মিল নিয়ে একাধিকবার নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি যেমন মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলে শিক্ষকদের পাতে পড়ে চিকেনের লেগপিস আর সরু চালের ভাত। পড়ুয়াদের জন্য ভাত হয় মোটা চালের আর তরকারি হয় ছাঁট মাংস দিয়ে, এমন অভিযোগ উঠেছিল। যা নিয়ে  বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখা হয়েছিল শিক্ষকদের।        

আরও পড়ুন- নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু স্কুলের পড়ুয়াদের খেয়াল রাখছেন তো ? সরকারি শিক্ষকদের প্রশ্ন বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র

ভিডিও

Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget