এক্সপ্লোর

IIM Calcutta Molestation :IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে বয়েজ হস্টেলে নিয়ে অকথ্য নির্যাতন

IIM Calcutta Molestation Case : সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না।  এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ভয়ঙ্কর, গা শিউরে ওঠা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আরজি কর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না।  এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।

এই  প্রিমিয়াম ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তাঁকে খাবার খেতে দেওয়া হয়। তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে , দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিং সেশনের নাম করে  তাঁকে ডাকা হয়েছিল। বয়েজ হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি তাঁকে। সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয়, তারপরই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিলে তাঁকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি।

নির্যাতিতার দাবি, জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ হস্টেলে পড়ে আছেন। নির্যাতিতা প্রথমে ঠাকুরপুকুর থানায় যান, সেখান থেকে হরিদেবপুর থানায় যেতে বলা হয়। শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। IIM জোকা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ম্যানেজমেন্ট পড়ুয়াকে। 

৯ অগাস্ট ২০২৪, RG কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। তার ১০ মাসের মাথায়, কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের আইন পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেফতার হন ওই কলেজেরই প্রাক্তনী ও প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র, প্রথম বর্ষের আইন পড়ুয়া জেব  আহমেদ ও কলেজে নির্যাতিতার সিনিয়র প্রমিত মুখোপাধ্যায়। কলেজ চত্বরে গণধর্ষণের ঘটনায় নাইট গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে কসবা থানার পুলিশ।         

সেরা শিরোনাম

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
Weather Forecast: ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়, বিভিন্ন জেলায় বজ্রপাতের সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির আশঙ্কা
ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়, বিভিন্ন জেলায় বজ্রপাতের সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির আশঙ্কা
Baruipur News: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভিডিও

TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur News :বারুইপুরের উদ্দেশ্যে রওনা 'কালীঘাট তৃণমূল'র প্রতিনিধিদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget