এক্সপ্লোর

North Dinajpur News: বাংলা-বিহার সীমানায় ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ

North Dinajpur: খাগাড়িয়া, সমস্তিপুর, কাটিহারের পর এবার পূর্ণিয়া।ফের বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। শুধু মুঙ্গের নয়, বিহারের ছোটখাটো জায়গাতেও তৈরি হচ্ছে বেআইনি অস্ত্র।

সুদীপ চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য ও ভাস্কর মুখোপাধ্যায়, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটের আগে এবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-ইসলামপুরে বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অস্ত্র উদ্ধার কোচবিহারেও, গ্রেফতার ৫। 

খাগাড়িয়া, সমস্তিপুর, কাটিহারের পর এবার পূর্ণিয়া।ফের বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। শুধু মুঙ্গের নয়, বিহারের ছোটখাটো জায়গাতেও তৈরি হচ্ছে বেআইনি অস্ত্র। পাচার করা হচ্ছে পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চায়েত ভোটের মুখে যে ঘটনা চিন্তা বাড়াচ্ছ পুলিশের। পশ্চিবঙ্গে পাচার করার জন্য অস্ত্র তৈরির কাজ চলছে পূর্ণিয়ার একটি কারখানায়। কলকাতা এসটিএফ ও বিহার এসটিএফ থেকে এই খবর পেয়ে মঙ্গলবার উত্তর দিনাদজপুরের গোয়ালপোখর-বিহার সীমানায় ওই কারখানায় অভিযান চালায় পূর্ণিয়া জেলার ধানদহ থানার পুলিশ।

কারখানা থেকে উদ্ধার করা হয়ে ২০টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯টি পিস্তলের ব্যারেল, ২০টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির জিনিস। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয় মালদার রতুয়া সীমানায় বিহারের কাটিহারের আমদাবাদ এলাকায়। বেআইনি অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, একটি অসম্পূর্ণ ব্যারেল, একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম।

গত ২০ ফেব্রুয়ারি, বিহারের খাগাড়িয়া ও সমস্তিপুরে অভিযান চালিয়ে ২টি বেআইনি অস্ত্র কারখানার পর্দাফাঁস করে কলকাতা পুলিশের এসটিএফ! উদ্ধার হয় সেভেন এমএম এবং নাইন এমএম পিস্তল তৈরির বিপুল সরঞ্জাম। ওই ঘটনায় খাগাড়িয়ার শোনবর্সা থেকে ৩ জন এবং সমস্তিপুরের হাসানপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। গত ১৬ মার্চ  দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ে এক অস্ত্র কারবারির হদিশ মেলে। প্রচুর অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

এবার ফের বেআনি অস্ত্র কারখানার হদিশ মিলল বিহারের পূর্ণিয়ায়। কোচবিহারে উদ্ধার আগ্নেয়াস্ত্র। অন্যদিকে, বুধবার গভীর রাতে কোচবিহার-মাথাভাঙা সড়কের বড়ুয়াপাড়া এলাকায় আটক করা হয় একটি অ্যাম্বুল্যান্স। গ্রেফতার করা হয় পাঁচজনকে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রে, গুলি ও ধারাল অস্ত্র। কোতোয়ালি থানার টাপুরহাট ক্যাম্পের পুলিশের দাবি, বড়সড় ডাকাতির ছক কষছিল দুষ্কৃতীরা। নানুরে বোমা উদ্ধার। পাশাপাশি, ফের বোমা উদ্ধার হল বীরভূমের নানুরে। বৃহস্পতিবার সকালে নানুরের মড্ডা গ্রামে তল্লাশি চালায় পুলিশ। একটি পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে প্লাস্টিকের ড্রামে পাওয়া যায় ২৫টি তাজা বোমা।

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget