এক্সপ্লোর

Sealdah News: কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা! ফের শিয়ালদাতেই গুলি-বন্দুকের হদিশ!

এর মধ্যে শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও হয়েছিল তিন রোহিঙ্গা। তাদের মধ্যে দু'জন নাবালিকা।

কলকাতা: এবার কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ মিলল। বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাকড়াও। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার হয়েছে।                           

কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-কার্তুজের হদিশ। ব্যাগের মধ্যে অস্ত্র-গুলি নিয়ে ঘোরাফেরা, STF-এর হাতে পাকড়াও। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। ৯ নভেম্বর, ২০২৪-এ শিয়ালদার বৈঠকখানা রোডেই অস্ত্র-ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে। STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার।                                                                       

এর মধ্যে শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও হয়েছিল তিন রোহিঙ্গা। তাদের মধ্যে দু'জন নাবালিকা। পুলিশ সূত্রে খবর, ধৃত আব্দুল রহমান মানবপাচারে সিদ্ধহস্ত। নিজে বেআইনিভাবে ভারতে ঢুকে রোহিঙ্গা অনুপ্রবেশের নিয়ন্ত্রক হয়ে উঠেছিল সে। ত্রিপুরার কৈলা শহরেও ১০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। STF সূত্রে খবর, অপরাধ সংগঠিত করতেই অস্ত্র-গুলি মজুত করা হয়েছিল। ব্যাগের মধ্যে অস্ত্র-গুলি নিয়ে কেন ঘোরাফেরা করছিল ভিনরাজ্যের ৫ দুষ্কৃতী? কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত করা হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, ভারতকে চাপে ফেলার চেষ্টা? পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইউনূস সরকার

যদিও রাজ্যে অস্ত্র নিয়ে অশান্তি রয়েই গেছে। মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টে শূন্যে ফায়ারিংয়ের পর, এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুরে পিকনিকে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ উঠল। ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি গ্রেফতার করা হল ২ অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ২ রাউন্ড গুলি-সহ একটি লাইসেন্সবিহীন 7MM পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এত বেআইনি অস্ত্র আসছে, প্রশ্ন তুলেছে বিজেপি। উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যের ছবি তুলে ধরে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget