এক্সপ্লোর

Pakistan Bangladesh: ভারতকে চাপে ফেলার চেষ্টা? পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইউনূস সরকার

Bangladesh, Pakistan News: সন্ন্যাসী বিনা বিচারে জেলে বন্দি। ভারতের বিরুদ্ধে বিষোদগার চলছে। আর পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়াতে তৎপর ইউনূসের অন্তর্বর্তী সরকার।

সত্যজিৎ বৈদ্য এবং ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে পণ্যবাহী জাহাজের আসা আগেই শুরু হয়েছে। আর এবার, পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইউনূস সরকার। শনিবার একথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার।

একদিকে, সন্ন্যাসী বিনা বিচারে জেলে বন্দি। ভারতের বিরুদ্ধে বিষোদগার চলছে। আর পাকিস্তানের সঙ্গে সখ্য় বাড়াতে তৎপর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে সরকারি বিমান পরিষেবা চালু করতে চলেছে তারা। শনিবার একথা জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইকবাল হোসেন। 

বাংলাদেশের অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ছে। অগাস্টে মহম্মদ ইউনূস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তারপর, চট্টগ্রাম বন্দরে নোঙর করে এমভি ইউয়ান জিয়াং ফা ঝং।

এরপরই এক্স হ্যান্ডলে আওয়ামী লিগের তরফে বলা হয়, এতে পাকিস্তান থেকে বিস্ফোরক আনা হয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশে এসেছেন আইএসআই-এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। তার আগে, পাকিস্তান সফরে গিয়ে সে দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনার আধিকারিকরা।

এসবের মধ্যেই পাকিস্তানের সঙ্গে নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে বাংলাদেশের নৌবাহিনীও। তার আগে, আগামী বুধ এবং বৃহস্পতিবার মহেশখালী-হাতিয়ার মধ্যবর্তী এলাকায় মিসাইল পরীক্ষা করবে তারা।                                 

শেখ হাসিনার উপরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ২০২৪-এর জানুয়ারিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর করা হয় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে বাংলাদেশের অ্যান্টি কোরাপশন কমিশন বা ACC। 

সূত্রের দাবি, সায়মা ওয়াজেদকে WHO থেকে অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে তারা। সায়মাকে অপসারণ করতে স্বাস্থ্য ও বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। হাসিনা সরকারের আমলে তাঁকে বাংলাদেশে অটিজম এবং নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার–বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য হয়েছিলেন পুতুল।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget