এক্সপ্লোর

IMA: সভাপতি পদের জন্য লড়াই নির্মল মাঝি ও প্রশান্ত ভট্টাচার্যের, আইএমএ-র নির্বাচনে ধুন্ধুমার

Nirmal Majhi: ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়।

কলকাতা: আইএমএ (IMA) কলকাতা (Kolakata) শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা। সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ-র (IMA) কলকাতা শাখা অফিসে শুরু হয়েছে ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিত্সক-বিধায়ক নির্মল মাঝি ও আরেক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএমএ-র কলকাতা শাখার অফিসের সামনে মোতায়েন বিশাল পুলিশবাহিনী

উল্লেখ্য, IMA-র কলকাতা শাখার নির্বাচনে, সভাপতি পদে নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন দেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। প্রতিদ্বন্দ্বীকে 'বেইমান', 'গদ্দার' বলে কটাক্ষ করেন নির্মল মাজি (Nirmal Majhi)। তিন বারের বেশি কারও সভাপতি থাকা ঠিক নয়। পাল্টা বললেন তৃণমূল নেতার প্রতিদ্বন্দ্বী।

জেলায় জেলায় বিক্ষোভ। নেতাদের মধ্যে বাগযুদ্ধ। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে যখন তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে, তখন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA-এর কলকাতা শাখার নির্বাচনেও সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। সভাপতি পদে তৃণমূলের চিকিৎসক-নেতা নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন, তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য।

উল্লেখ্য পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিত্সক-বিধায়ক। IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী।

সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।

আইএমএ-র কলকাতা শাখার সভাপতি পদে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমি কংগ্রেস করেছি। তারপরে তৃণমূলের রাজনীতি করেছি। বিপরীতে যেই থাকুক না কেন, আমার মনে হয়েছে ভোটে লড়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget