এক্সপ্লোর

IMD Weather Alert : জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, মাঝ বসন্তেই প্রবল ধারাপাতের সতর্কতা, কী জানাচ্ছে আবহাওয়া দফতর

Cyclone Alert In India : মাঝ বসন্তে ভারত জুড়ে ধারাপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আর তার জেরে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে জ্যোতিচিহ্ন পড়বে। 


নয়াদিল্লি : এবার বড় চ্যালেঞ্জ দেবে গ্রীষ্ম। গরমে নাভিশ্বাস উঠতে পারে উত্তর থেকে দক্ষিণের। এবছরের মতো এত গরম ফেব্রুয়ারিও দেখা যায়নি হালআমলে। শীতের শেষে গরম এতটাই বেড়ে গিয়েছিল যে রবিশস্যের ক্ষতির আশঙ্কা করেছিলেন কৃষি বিশেষজ্ঞরা। মাঝ বসন্তে ভারত জুড়ে ধারাপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আর তার জেরে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে জ্যোতিচিহ্ন পড়বে। 

দিল্লি-এনসিআর থেকে সমগ্র উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কিছুটা  হ্রাস পাবে। টানা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে ১৫ মার্চ পর্যন্ত। 

  • জম্মু ও কাশ্মীর থেকে বিহার
  • পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য   
  • কেরল থেকে তামিলনাড়ু পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

সর্বভারতীয় আবহাওয়া দফতর আইএমডি দুটি ঘূর্ণাবর্তের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, ইরাকে উৎপন্ন একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ভারতের উত্তরাঞ্চলীয় পাহাড়ি রাজ্যগুলির দিকে এগোবে।  যার ফলে উত্তর ভারতে বৃষ্টিপাত হবে। যদি এই ঘূর্ণাবর্ত থেকে কোনও  ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন তার  নামকরণ হতে পারে। 

অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্তে বাংলাদেশে তৈরি হচ্ছে। এর ফলে আগামী ৫ দিন পূর্ব এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  দুটি  ঘূর্ণাবর্তের প্রভাবে ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে, ১০ থেকে ১৫ মার্চ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে  ভেজা আবহাওয়া থাকবে।  ১৫ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং পাহাড়ে ভারী তুষারপাতও হতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের মতো, পঞ্জাব এবং হরিয়ানার আশেপাশের অঞ্চলে বজ্রপাত ও বৃষ্টিপাত হতে পারে। ১২ ও ১৩ মার্চ পঞ্জাব ও হরিয়ানায় এবং ১৩ থেকে ১৫ মার্চ রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। এর ফলে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর ৪টি দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে,  এ জন্য একটি সতর্কতা জারি করেছে। 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে দোল উৎসবের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকার কথা । তাপমাত্রা ধীরে ধীরে আরো বাড়তে পারে । আগামী কয়েকদিন পরিষ্কার আকাশই থাকবে বঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget