এক্সপ্লোর

Mamata Banerjee: ছবি তাঁদেরই টাঙানো যায়, যাঁরা... নাম না করে মোদিকে তীব্র আক্রমণ মমতার

Alipurduar News: বৃহস্পতিবার আলিপুরে প্রশাসনিক সভা করেন মমতা। সেখানে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আলিপুরদুয়ার: প্রাপ্য বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে লাগাতার সংঘাত চলছেই। সেই আবহে এ বার নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার দাবি, সব জায়গায় ছবি ঝুলছে একজনের। কিন্তু ছবি তাঁদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, যাঁদের শ্রদ্ধা করেন মানুষ। 

নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা

বৃহস্পতিবার আলিপুরদু.য়ারে (Alipurduar News) প্রশাসনিক সভা করেন মমতা । সেখানে হাজির ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর সেই মঞ্চ থেকেই নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "ওবিসি পড়ুয়ারা স্কলারশিপ পায়। টাকা আটকে রেখে পাপ করেছেন। কুকুরের কাজ কুকর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়! আমি কাউকে কুকুর বলছি না। একটি প্রবাদ বলছি মাত্র। প্রবাদের মধ্যে দিয়ে একটাই কথা বলতে চাই, কিছু দিয়ো না। সব বন্ধ করে দাও। কিন্তু নিয়ো-ও না। আর আগামী দিনে যাতে না নিতে পারো, তার ব্যবস্থার জন্যও তৈরি থাকব আমরা।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

এর পরই নাম না করে সরাসরি মোদিকে আক্রমণ করেন মমতা। বলেন, "নিয়ে চলে যাবে, আর দেবে না! সব জায়গায় দেখবেন, একটাই মুখ। উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন। তাহলে মৃত্যু হলেও ওঁর ছবি থাকা উচিত যে, উনি মেরে দিয়েছেন, কোভিড দিয়েছেন, নোটবন্দি করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। আরে ছবি সব কথা বলে না! ছবি তাদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, মানুষ যাঁদের শ্রদ্ধা করেন, ভালবাসেন, যত্ন করেন।"

প্রাপ্য বকেয়া টাকা নিয়ে দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে বাংলার সরকারের। এ দিনও তা নিয়ে সরব হন মমতা। তাঁর বক্তব্য, "যাদের দিয়ে ১০০ দিনের কাজ করিয়েছো, তাদের প্রাপ্য টাকা দেবে না! বাহ্ বাহ্। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। তোমার টাকা নয়। ওই যে নেতারে এসে বলে, সব দিল কে! তারা নাকি দিয়েছে! কোথা থেকে দিল! আমার ঘরে মাছের তেলেই তেল ভাজা! রাজ্য কর সংগ্রহ করে না। কর সংগ্রহ করে কেন্দ্র। তার ৬০ শতাংশ রাজ্যের প্রাপ্য।" 

কেন্দ্র টাকা না দিলেও, তিনি ভিক্ষে চাইবেন না বলে জানান মমতা

তবে কেন্দ্র টাকা না দিলেও, তিনি ভিক্ষে চাইবেন না বলে জানান মমতা। তাঁর কথায়, "আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই আমি। ভিক্ষে করতে হলে মানুষের কাছে চাইব। আমার মা, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবনের কাছে চাইব ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা।এর পরও যদি কেন্দ্র না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব, কী করে বুঝতে হয়, দেখে নেব। আমরা লড়াই করে দেখিয়ে দেব। মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। ভিক্ষে চাইব না।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget