এক্সপ্লোর

Jadavpur University Chaos:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, আজও বাড়ি থেকে বেরোলেন না অন্তর্বর্তীকালীন উপাচার্য ! জানালেন তিনি 'অসুস্থ'..

JU Chaos VC Bhaskar Gupta Absent in Campus: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, আজও বাড়ি থেকে বেরোলেন না অন্তর্বর্তীকালীন উপাচার্য, শিক্ষামন্ত্রীকে পাশে পেলেও সৌগত রায়ের জোর নিশানায় তিনি...

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে,কলকাতা: শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে বেনজির পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, এর দায় কার? সোমবার যখন অশান্ত যাদবপুর বিশ্ববিদ্য়ালয় তখন, অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত বাড়ি থেকেই বেরোলেন না। জানালেন তিনি অসুস্থ! শিক্ষামন্ত্রী আগেই উপাচার্যের পাশে দাঁড়িয়েছেন। তবে, এদিন ফের তৃণমূল সাংসদ সৌগত রায় উপাচার্যকে তীব্র নিশানা করেছেন। 

শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এই নজিরবিহীন পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, উপাচার্যর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল কীভাবে? দায় কার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক SFI সমর্থক বলেছেন,  দায় নিতে হবে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ে ২টো ছাত্রের উপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো খুনের চেষ্টা বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন ব্রাত্য বসুর গ্রেফতারির FIR করা হয় সেটাও আমাদের দাবি।'

সোমবারও যখন বিশ্ববিদ্য়ালয় উত্তপ্ত তখন, অন্তর্বর্তীকালীন উপাচার্য বাড়ি থেকেই বেরোলেন না। জানালেন তিনি অসুস্থ! বিশ্ববিদ্য়ালয়ের ছাত্ররা বলছে আপনি না আসা পর্যন্ত গেট খোলা হবে না। আপনাকে জবাব দিতে হবে। কী অবস্থায় আছেন ? এবিপি আনন্দ প্রশ্নের জবাবে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে কোনও অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে।  মানসিকভাবে তো একটা প্রচণ্ড চাপ পড়েই। এবং আমার ব্লাড প্রেশার প্রচণ্ডভাবে বাড়তে থাকে। মানসিকভাবে খুবই আঘাত পেয়েছি। সভার মধ্যে আমি মঞ্চে বসেছিলাম না। অ্য়াকাডেমিক সেমিনার হয়। সেই সেমিনারে আহ্বান জানিয়েছিলেন।  উপাচার্য হিসেবে শিক্ষামন্ত্রী যেখানে এসেছেন ক্য়াম্পাসে তাঁর সঙ্গে দেখা করাটা আমার প্রোটোকলের মধ্যে পড়ে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থক  শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এলেন না। মেল করা অন্তত উচিত ছিল। ব্রাত্য় বসু উপাচার্যের পাশে দাঁড়ালেনও সৌগত রায় আবার তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ওর কিছু করার ছিল না। উনিও অসহায় ছিলেন। উপাচার্যও তো নিগৃহীত হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, চাপ পড়লেই অসুস্থ হয়ে পড়ে। এই উপাচার্যও তাই হয়েছে দেখতে পাচ্ছি। একটা কঠিন পরিস্থিতি যে ফেস করতে পারবে না সেরকম লোককে রাখার কী অর্থ থাকতে পারে? কঠিন দায়িত্ব পড়েছে ওমনি পালাবার চেষ্টা করছেন। আমি চাই যে উপাচার্যকে সরিয়ে দেওয়া হোক। আমি মনে করি উনি থাকার যোগ্য নন। এরকম দুর্বল লোককে দিয়ে চালাবে কী করে বিশ্ববিদ্য়ালয় প্রশাসন? শক্ত প্রশাসক দরকার যাদবপুরে।

আরও পড়ুন, যাদবপুর নিয়ে হুমকি-হুঁশিয়ারি দিলীপ-শুভেন্দুদের, 'অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগনো উচিত, ব্রাত্য় বসুর অফিসেও..' !

অন্তর্বর্তী উপাচার্যের গলায় আত্মপক্ষ সমর্থনের সুর শোনা গেলেও, বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের একাংশ তাঁর আচরণে বেজায় ক্ষুব্ধ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য  ভাস্কর গুপ্ত বলেছেন, নিশ্চয়ই না জেনেই বলেছেন। বা না বুঝে বলেছেন। বা কেউ ওকে ভুলভাবে বলেছে। আমার উপস্থিতিতে ঘটেছে বলা ভুল।' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থক প্রত্যাশা পাল বলেন, সরিয়ে দেওয়াই উচিত।
সবমিলিয়ে যাদবপুরকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget