এক্সপ্লোর

CV Ananda Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভের মুখে রাজ্য়পাল, আচার্যকে ঘিরে গো-ব্য়াক স্লোগান

আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন, রাজ্য়পাল এবং আচার্যকে ঘিরে গো-ব্য়াক স্লোগান। দেখানো হল কালো পতাকা।

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য়পাল। একযোগে আচার্য সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল TMCP ও AIDSO. উঠল গো ব্য়াক স্লোগান। যদিও এই বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি আচার্য। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অনুষ্ঠান থেকে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।

আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন, রাজ্য়পাল এবং আচার্যকে ঘিরে গো-ব্য়াক স্লোগান। দেখানো হল কালো পতাকা। উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের কলেজ স্ট্রিট ক্য়াম্পাস। ২৪ জানুয়ারি, বুধবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলেজ স্ট্রিট ক্য়াম্পাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। 

কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোসের কথায়, আমি নেতাজির শপথ করে বলছি, আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দর শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব। ১০ কোটি বাংলার ভাই বোনেরা আমার সঙ্গে আছে। যারা চায় দুর্নীতি মুক্ত ক্য়াম্পাস ও শিক্ষাব্য়বস্থা। তারা সামনে আসুক। এই বাংলা আমার প্রাণের কর্মভূমি।

কিন্তু, বিশ্ববিদ্য়ালয়ে পৌঁছনোর মুহূর্তে সকাল সোয়া ১১টা আচার্যকে ঘিরে, মেন গেটে বিক্ষোভ দেখায় SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। অপরদিকে তৃণমূলের ছাত্র সংগঠন TMCP. CU-তে বিক্ষোভ AIDSO-র। রাজ্য়পালকে কালো পতাকা TMCP-র। এরকিছুক্ষণের মধ্য়ে আচার্য সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্মুহূ শুরু হয় জয় বাংলা স্লোগান। আচার্য বোসের উদ্দেশে দেখানো হয় কালো পাতাকা। 

TMCP -র মূল অভিযোগ, বিভিন্ন মামলা লড়তে বিশ্ববিদ্য়ালয়ের ফান্ড ব্য়বহার করছেন আচার্য। পাশাপাশ, তাঁদের দাবি, রাজ্য়পালকে সরিয়ে আচার্য পদে মুখ্য়মন্ত্রীকে বসাতে হবে। অন্য়দিকে AIDSO-র দাবি, অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কেন্দ্রের ও রাজ্য়ের শিক্ষানীতি বাতিল করতে হবে। 

AIDSO-র বিক্ষোভকারী পড়ুয়া ও সদস্য়ের কথায়, আমরা আজকে রাজ্য়পালকে আমাদের দাবি জানিয়েছি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে নিয়োগ করতে হবে। জাতীয় এবং রাজ্য় শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের প্রতিবাদটুকু রাজ্য়পালকে জানিয়েছি। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে রাজ্য়পালকে ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়ে অচলাবস্থা এখনও কাটেনি। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয়, যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget