এক্সপ্লোর

Independence Day: 'অনেক আবেগ জড়িয়ে, মনে হয় দেশের কাজ করছি', চাহিদা বাড়ছে জাতীয় পতাকার, খুশি বাংলার কারিগররা

বেড়েছে জাতীয় পতাকার চাহিদা। জগাছার উনসানি এলাকায় পতাকা তৈরীর কারখানা গুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। 

সুনীত হালদার, হাওড়া: দরজায় কড়া নাড়ছে স্বাধীনতা দিবস। বাড়ি বাড়ি, ক্লাব, স্কুল অথবা সরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলন। তাই স্বাধীনতা দিবসের আগে পতাকা তৈরিতে ব্যস্ত উনসানির কারখানার শ্রমিকরা। নাওয়া খাওয়া ভুলে তারা কাজ করে চলেছেন। যেভাবেই হোক মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রয়োজনীয় জাতীয় পতাকা। 

স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে "হর ঘর তেরঙ্গা"-র ডাক দিয়েছে। এর ফলে বেড়েছে জাতীয় পতাকার চাহিদা। জগাছার উনসানি এলাকায় পতাকা তৈরীর কারখানা গুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে।                                                                                                                                

গত আড়াই মাসের বেশি সময় ধরে এখানকার শ্রমিকরা হাড় ভাঙা খাটুনি খেটে ১৩ টি মাপের তেরঙ্গা পতাকা তৈরি করে চলেছেন। ৮/১২ ইঞ্চি থেকে ৪৮/৭২ ইঞ্চি পর্যন্ত সাইজ। দাম ৫ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। এখানকার শ্রমিকদের হাতে তৈরি পতাকা শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয় দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে।

সেখানাকার কারিগরা জানাচ্ছেন, অসম, ওড়িশা, বিহার এমনকি দিল্লি থেকেও অর্ডার আসছে। কলকাতার বড়বাজারের ব্যবসায়ীরা এখানকার কারখানা গুলি থেকে পাইকারি দামে পতাকা নিয়ে যান এমনটাই জানিয়েছেন তাঁরা। সেখান থেকে বাইরের জেলাগুলিতে সরবরাহ করে। কারিগররা জানাচ্ছেন গত আড়াই মাসের বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছেন। বিশ্রাম নেই বললেই চলে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক চাহিদা অনুযায়ী জাতীয় পতাকা যোগান দেওয়া। 

একটি কারখানার মালিক রাজু হালদার বলেন, "প্রত্যেক বছরের মতো এ বছরেও জাতীয় পতাকার চাহিদা বেশ ভালো। শুধু এই রাজ্য নয় বাইরের রাজ্যগুলি থেকেও বড় ধরনের অর্ডার আসছে। তাই তারা দিন রাত এক করে কাজ করে চলেছেন।"  তিনি আরও বলেন, "জাতীয় পতাকার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। মনে হয় দেশের জন্য কাজ করছি। তাই এই কাজ করতে খুব ভাল লাগে। আমরা গর্বিত।"

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
West Midnapore News: থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
টেট দুর্নীতির অভিযোগে গিয়েছিল শিক্ষকের চাকরি, পরে পান ফিরে, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল-প্রার্থী সঞ্চিতাকে চেনেন?
টেট দুর্নীতির অভিযোগে গিয়েছিল শিক্ষকের চাকরি, পরে পান ফিরে, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল-প্রার্থী সঞ্চিতাকে চেনেন?
Samik Bhattacharya : সপরিবারে বিজেপি অফিসে গিয়েছিলেন তারক সিং, কী বললেন শমীক ভট্টাচার্য ?
সপরিবারে বিজেপি অফিসে গিয়েছিলেন তারক সিং, কী বললেন শমীক ভট্টাচার্য ?

ভিডিও

Purulia News: প্রেমিকাকে খুন করে বাইকে করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ! পুরুলিয়ায় নাকা চেকিংয়ে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
Amit Shah: প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে পালিত হবে 'সেবা সংকল্প অভিযান
Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget