এক্সপ্লোর

India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি ঘোষণা করার ডোনাল্ড ট্রাম্প কে? কেন নাক গলাবে কোনও তৃতীয় পক্ষ? প্রশ্ন বিরোধীদের ; 'অভাবটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো নেত্রীর..' !

India Pakistan Ceasefire Adhir On Modi On Trump : ট্রাম্প কেন সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন ? নাম না করেই নের্তৃত্ব নিয়ে জোর নিশানা অধীরের

রুমা পাল, বিটন চক্রবর্তী,কলকাতা: ঘোষণার ৩ ঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। তাহলে কি পাকিস্তান সরকারের সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত মানল না পাকিস্তানেরই সেনাবাহিনী? অন্যদিকে, ১৩ হাজার কিলোমিটার দূরে বসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। 

আরও পড়ুন, 'ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান..' ! বড় বার্তা বিদেশসচিব বিক্রম মিস্রীর, ভারতীয় বায়ুসেনার এই সকল জায়গা সুরক্ষিত..

পহেলগাঁওয়ে হিন্দু নিধনের বদলা নিতে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি।  আর উল্টে ভারতের সাধারণ মানুষকে নিশানা করে পাকিস্তান। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন থেকে শুরু করে ভারতের আকাশসীমায় ঢুকে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটনোর চেষ্টা!অত্যন্ত দক্ষতার সঙ্গে সেসব সামলে, এবার পাল্টা পাকিস্তানের সামরিক ঘাঁটি গুলিকে নিশানা করতে শুরু করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক এয়ারবেস! 

সংঘর্ষ বিরতি ঘোষণা করার ডোনাল্ড ট্রাম্প কে? ভারত-পাকিস্তান সম্পর্কে কেন নাক গলাবে কোনও তৃতীয় পক্ষ?
 
এই অবস্থায় গোটা দেশবাসী যখন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবিতে ফুঁসছিলেন, ঠিক তখনই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়ে গেল ভারত ও পাকিস্তানের মধ্যে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা হল ভারত থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে! আর যিনি যুদ্ধ বিরতির ঘোষণা করলেন, তিনি আর কেউ নন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই প্রশ্ন তুলতে শুরু করল বিরোধীরা। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুনের পর, সীমান্তে টানা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষ মারল পাকিস্তান। আর এ নিয়ে সংঘর্ষ বিরতি ঘোষণা করার ডোনাল্ড ট্রাম্প কে? ভারত-পাকিস্তান সম্পর্কে কেন নাক গলাবে কোনও তৃতীয় পক্ষ? এই পরিস্থিতিতে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের কথা স্মরণ ।

'কাশ্মীর ইস্যুতে এর আগে কখনও তৃতীয় পক্ষ কথা বলেনি..'

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য  শমীক লাহিড়ি বলেন, কাশ্মীর ইস্যুতে এর আগে কখনও তৃতীয় পক্ষ কথা বলেনি। যুদ্ধবিরতি হয়েছে ঠিক আছে। মোদি কিন্তু এটা মারাত্মক বিষয় করলেন। এদিন বিকেল ৫.৩৩-এ প্রথম সংঘর্ষ বিরতি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক চার মিনিট পর ৫.৩৭-এ সংঘর্ষ বিরতির কথা জানান মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এর ঠিক এক মিনিট পরই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, পাকিস্তান ও ভারত সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে। বিকেল ৫ টা ৫৫-য় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী।  এরপর প্রায় আধঘণ্টা পর, সন্ধে ৬টা ১০-এ সংঘর্ষ বিরতির কথা পোস্ট করে জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  

'অভাবটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রীর..'
 
প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, অভাবটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো একজন নেত্রীর। ১৯৭১ সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিল যুদ্ধ থামাও। ইন্দিরা গান্ধী বলেছিলেন, না থামাব না আমি। বাংলাদেশকে মুক্ত করে পাকিস্তানকে জব্দ করে তবে যুদ্ধ থামাব। আমাদের শর্তে যুদ্ধ থামাব। ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতবর্ষের হাতে বন্দি হলে তারপরে যুদ্ধ থেমেছিল। তারপরে সিমলা চুক্তি হয়েছিল। এখন সেই ইন্দিরা গান্ধীও নেই, সেই ভারতও নেই। 

আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়া : শুভেন্দু

 বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনও দেশকে দখল করা বা তার সিভিলিয়ন বা তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে, এরপরে আর একটাও যদি জঙ্গি হামলা হয়, দেশের ভিতরে সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। এরপর রাত সোয়া আটটা নাগাদ, জমমুতে সংঘর্ষ বিরতি ভেঙে ফের গুলি চালায় পাকিস্তান। আকাশে উড়তে দেখা যায় ড্রোন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget