এক্সপ্লোর

Essential Medicine List : হজমের সমস্যায় খান এই অ্যান্টাসিড? ক্যান্সারের ভয়ে প্রয়োজনীয় ওষুধের তালিকা থেকে বাদ দিল সরকার

হজমের ওষুধ খান মুড়ি মুড়কির মতো ? জানেন ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে এই ওষুধগুলিতে ?

নয়াদিল্লি:  রেনিটিডিন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার।  অ্যাসিলক, জিনট্যাক এবং ব়্যান্টাক ব্র্যান্ডের ছাতার তলায়  রেনিটিডিন  বিক্রি হয়। এই ওষুধটি  প্রয়োজনীয় ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতিবছর সরকার একটি প্রয়োজনীয় ওষুধের তালিকা বের করে। এবার সেই সংশোধিত তালিকায় রেনিটিডিন নেই। প্রয়োজনীয় ওষুধের তালিকা  National List of Essential Medicines (NLEM) প্রথম ১৯৯৬ সালে প্রথম বের হয়। এরপর ২০০৩. ২০১১, ২০১৫ সালে তিনবার সংশোধিত হয় এই তালিকা । ভারত সরকার ক্যান্সার সংক্রান্ত উদ্বেগের কারণে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা থেকে কয়েকটি বহুল ব্যবহৃত ওষুধকে বাদ দিয়েছে। তালিকায় ৩৪টি ওষুধ যোগ করা হয়েছে।  মোট ৩৮৪টি ওষুধটি ওষুধ রয়েছে তালিকায়। আগের তালিকা থেকে বাদ পড়েছে ২৬টি।

রেনিটিডিন সাধারণত অ্যাসিডিটি এবং পেটের সমস্যা সম্পর্কিত অসুখের জন্য প্রেসক্রাইব করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে যে,  ক্যানসার সম্পর্কিত উদ্বেগের জন্য রেনিটিডিন এখন সরকারের স্ক্যানারে। বিষয়টি নিয়ে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। ওষুধের যে স্টক রয়েছে, তার থেকে লবণ বের করে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

২০১৯ সালে, মার্কিনি একটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সংস্থা প্রথম ওষুধটিতে ক্যান্সারের কারণ হতে পারে এমন উপাদান (probable cancer-causing impurities)  খুঁজে পায়। রেনিটিডিন ( Ranitidine) এর নমুনায় ক্যান্সারের কারণ হতে পারে এমন উপাদান, এন-নাইট্রোসোডিমেথাইলামাইন (N-nitrosodimethylamine ) অস্বাস্থ্যকর মাত্রায় পাওয়া যায়।

সাদা পেট্রোলটাম
তালিকা থেকে বাদ গিয়েছে আরও কিছু। ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলিতে ব্যাপকভাবে ব্যবহার হয় সাদা পেট্রোলটাম।  এটিও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পেট্রোল্যাটামকে (Petrolatum)  কার্সিনোজেন (carcinogen) শ্রেণিতে অন্তর্ভূক্ত করে । এই উপাদান প্রসাধনীতে ব্যবহার হয়।  সম্পূর্ণ পরিশোধনের ইতিহাস জানা থাকলে তবেই ইউরোপে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তখনই তাকে non-carcinogenic বলা যেতে পারে। পেট্রোলিয়াম জেলি ত্বকের ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় যা  ত্বককে  নরম রাখতে সাহায্য করে।

প্রয়োজনীয় ওষুধ কী?
National Pharmaceuticals Pricing Authority প্রতি তিন বছরে ওষুধের দাম নিয়ন্ত্রণ করে। এরাই প্রয়োজনীয় ওষুধের তালিকা সংশোধন করে । ওষুধের দাম যতটা সম্ভব আয়ত্বের মধ্যে আনার দায়িত্বও পালন করে এই সংস্থা।                 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget