এক্সপ্লোর

G20 Meeting: আজ থেকে কলকাতায় শুরু G-20 সম্মেলন, সভাপতিত্ব করবে ভারত

Kolkata G-20 Meeting: সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম।

কলকাতা: আজ কলকাতায় (Kolkata) শুরু হতে চলেছে, এ বছরের G-20 সম্মেলনের প্রথম বৈঠক। সোম, মঙ্গল ও বুধবার, এই ৩ দিন ধরে বৈঠক চলবে। সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম। যার মূল লক্ষ্য হল - প্রান্তিক মানুষদের ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে নিয়ে এসে ব্যক্তিগতভাবে তাঁদের এবং জাতীয় আয় বাড়ানো। বৈঠক হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন এবং জে ডবলিউ ম্যারিয়ট হোটেলে। সূত্রের খবর, G-20-র সদস্য দেশগুলি ছাড়াও, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড, এবং  IMF-এর মতো সংস্থার প্রতিনিধিরাও যোগ দেবেন বৈঠকে।

শুরু G-20 সম্মেলন: চলতি বছরের জি-টোয়েন্টি সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত। প্রথমবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। তাই দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে তিলোত্তমা। নবান্ন সূত্রের খবর, আগামী সোম, মঙ্গল ও বুধবার - এই ৩ দিন ধরে চলবে G-20 বৈঠক। বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বৈঠকে যোগ দিতে গতকাল রবিবার থেকে অতিথিরা কলকাতায় আসতে শুরু করেছেন। কলকাতার এক অভিজাত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। ১০ ও ১১ জানুয়ারি G-20'র আসর বসবে জে ডবলিউ ম্যারিয়ট হোটেলে। সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম। সূত্রের খবর, G-20 -র সদস্য দেশগুলি ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড, এবং আইএমএফ-এর মতো সংস্থার প্রতিনিধিরাও যোগ দেবেন G-20 বৈঠকে।

নবান্ন সূত্রের খবর, সোমবার প্রথম দিনের বৈঠকের পরে, অতিথি-অভ্যাগতদের জন্য গঙ্গা বক্ষে ক্রুজে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। পরদিন, অর্থাৎ মঙ্গলবার নিউটাউনের পালকুটিরে নৈশভোজের পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ জানুয়ারি, বুধবার, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরানো হবে অতিথিদের। সঙ্গে থাকবে স্ট্রিট ফুড উপভোগ করার সুযোগ। G-20 বৈঠক উপলক্ষে কলকাতায় আগত দেশ-বিদেশের অতিথিদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। গঙ্গায় ভ্রমণের সময়, তুলে ধরা হবে নদীর দুই তীরের ইতিহাস। এছাড়াও অতিথিদের সামনে রায়বেশে, ছৌ, কুকরি নৃত্য পরিবেশনা করা হবে। বিশিষ্ট তবলা বাদক তন্ময় বসুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছে। ৫ ডিসেম্বর দিল্লিতে G-20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর কলকাতা থেকেও জি-২০'র প্রস্তুতি বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Bus Accident: কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু আরও একজনের

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget