এক্সপ্লোর

Bus Accident: কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু আরও একজনের

Katwa Accident: রবিবার দুপুর তখন, ৩টে ২৫। রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে যাত্রীবোঝাই একটি বাস।

রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (Purba Barddhaman) কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হল আহত আরও এক জনের। মৃত ওই বাস যাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মৃতের নাম তরুণ দাস। মৃতের সংখ্যা দাঁড়াল ২। 

কাটোয়ায় ভয়াবহ দুর্ঘটনা: বেপরোয়ো গতিতে লাগাম পরাবে কে? সাধারণ মানুষের অকাল মৃত্যু রুখবে কে? জেলা থেকে কলকাতা- ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। উঠেই চলেছে এই সব প্রশ্ন। রবিবার দুপুর তখন, ৩টে ২৫। রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে যাত্রীবোঝাই একটি বাস। ভেতরে তিল ধারণের জায়গা নেই, বেশ কিছু যাত্রী চড়ে বসেছেন বাসের ছাদে।  হঠাৎ বাসটি সামান্য কাত হল বাঁদিকে। তারপর মুহূর্তের মধ্যে পাল্টি খেল রাস্তার পাশে। বাসের ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়লেন নিচে, চাপা পড়লেন বাসের তলায়। অল্পের জন্য রক্ষা পাওয়া যাত্রীরা দৌড়লেন প্রাণ হাতে নিয়ে।

বাড়ল মৃতের সংখ্যা: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কাটোয়া আসার পথে দুর্ঘটনাটি ঘটে কাটোয়ার ন'নগর মোড়ে। দুর্ঘটনায় হয়েছেন অন্তত ৫০ জন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশের অনুমান, দ্রুত গতির পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন, “যন্ত্রাংশের ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে অনুমান। মেকানিক্যাল টেস্ট করা হবে।’’ এই ঘটনায় গতকালই মৃত্যু হয় এক জনের। এদিন মৃত্যু হয় আরও এক ব্যক্তির । সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।

জেলার পাশাপাশি, এদিন দুর্ঘটনা ঘটে কলকাতাতেও। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে আসার সময় লেকটাউনে পর পর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের একটি ছোট বাস। আহত হন ট্যাক্সির চালক সহ ৩ আরোহী। অন্যদিকে, আহত হন বিএসএফের বাসে থাকা কয়েকজন জওয়ান। তাদেরকে নিয়ে যাওয়া হয় আরজি করহাসপাতালে। এর আগে, নতুন বছরের নতুন দিন, নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এর আগে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কালভার্টের গার্ডওয়াল ভেঙে খালে পড়ে যায় কাটোয়া থেকে কীর্ণাহারগামী বাস। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আহত হন ১২ জন যাত্রী।

আরও পড়ুন: Chetla Fire: চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন, দুই শিশু-সহ মা ও বাবা আহত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget