এক্সপ্লোর

Duronto Express: দুরন্ত এক্সপ্রেসের কামরার ছাদ থেকে পড়ছে জল! দাঁড়িয়ে গেল ট্রেন, সমস্যায় যাত্রীরা

Indian Railways, Duronto Express: ট্রেন ছাড়ার পরই আচমকা ট্রেনের মধ্যে জল পড়তে শুরু করে। তার জেরে উলুবেড়িয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনকে।

সুনীত হালদার, হাওড়া: সাম্প্রতিক সময়ে নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে। দুর্ঘটনা থেকে অব্যবস্থা- একাধিক ট্রেনে একাধিক ঘটনা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। এরই মধ্যে হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের এসি প্যানেল থেকে বৃষ্টির জল পড়ার অভিযোগ।  

কী জানা গিয়েছে? 

ট্রেন ছাড়ার পরই আচমকা ট্রেনের মধ্যে জল পড়তে শুরু করে। তার জেরে উলুবেড়িয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনকে। প্রায় দেড় ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম সমস্যা পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ হাওড়া ষ্টেশন থেকে ট্রেন ছাড়ার পর থেকেই তিনটি এসি কামরার প্যানেল থেকে জল পড়তে শুরু করে। এরপর যাত্রীদের  ট্রেনের চেন টানার পর উলুবেড়িয়া ষ্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।                                         

উলুবেড়িয়ায় ঠিক মত রক্ষণাবেক্ষণ না হওয়ার বলে এই পরিস্থিতি। রেল সূত্রের খবর সাঁতরাগাছি থেকে নতুন কামরা নিয়ে আসার পর ট্রেন পুনরায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে। 

আরও পড়ুন, 'হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি', আরজি কাণ্ড নিয়ে রাজ্যকে ধমক প্রধান বিচারপতির

এদিকে সংসদে বক্তব্য রাখার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখে শোনা গিয়েছিল বুলেট ট্রেন, বন্দে ভারত এবং নরেন্দ্র মোদির উদ্যেগের কথা। তিনি বলেছিলেন, 'বুলেট ট্রেনে যে সব জটিলতা আছে, তার জন্য বুলেট ট্রেনের প্রযুক্তিকে পুরোপুরি ভারতে কীভাবে আত্মস্থ করতে হয়। আমি আজকে আনন্দের সঙ্গে বলতে চাই, সেই ক্রেনের ডিজাইন পুরোটাই ভারতে, আত্মনির্ভর ভারতে হচ্ছে।'  

তিনি আরও বলেন, 'এখন লক্ষ্য হল, পুরো প্রযুক্তিকে বোঝা, আত্মস্থ করা, এবং ভারতের ইঞ্জিনিয়ারদের যে সুনাম, তা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্দে ভারতের মাধ্যমে এক গৌরবান্বিত স্থান দিয়েছেন, আত্মনির্ভর হওয়ার এক মাধ্যম তৈরি করেছেন, সেই ভাবনা থেকে বুলেট ট্রেনের ক্ষেত্রে যাতে পুরো প্রযুক্তিকে বুঝতে পারি, আত্মস্থ করতে পারি, ভারতে তা আরও উন্নত করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।'                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
'রাজুদার পকেট পরোটা'র দোকানে পুরসভার অভিযান, কী পাওয়া গেল? খাবারের গুণমান নিয়ে কী মত?
Sealdah Station: শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget